হামাস হামলায় প্রেমিকার মৃত্যু, দুই বছর পর শোকেই আত্মহত্যা যুবকের
Connect with us

বিশ্বের খবর

হামাস হামলায় প্রেমিকার মৃত্যু, দুই বছর পর শোকেই আত্মহত্যা যুবকের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৩ সালের হামাস (Hamas) হামলার সেই বিভীষিকাময় দিনটি ভুলতে পারেননি রোই শালেভ (Roei Shalev)। চোখের সামনে প্রেমিকা মাপাল আদাম (Mapal Adam) এবং বন্ধু হিলি সলোমন (Hilly Solomon)-কে হারানোর শোক তাকে দু’বছর ধরে তাড়িয়ে বেড়িয়েছে।

শেষমেশ সেই যন্ত্রণার ভার আর বইতে না পেরে ইজরায়েলের (Israel) তেল আভিভে (Tel Aviv) আত্মহত্যা (suicide) করলেন ৩০ বছরের এই যুবক।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করে যান রোই। সেখানে লেখেন,

“আমার উপর রাগ কোরো না। কেউ আমাকে বুঝবে না, সেটা জানি। এই যন্ত্রণা আর নিতে পারছি না। আমি বেঁচে আছি, কিন্তু ভিতরে ভিতরে মরে গেছি।”

এর কিছু সময় পর একটি ঝলসানো গাড়ি থেকে উদ্ধার হয় তার পুড়ে যাওয়া মরদেহ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার আগে একটি পেট্রোলের (petrol) ক্যান কিনেছিলেন রোই। পুলিশের প্রাথমিক ধারণা, গাড়ির ভেতরেই আগুন লাগিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি।

Advertisement
ads

২০২৩ সালের ৭ অক্টোবর, গাজার (Gaza) দিক থেকে ইজরায়েলে প্রবেশ করে হামাস জঙ্গিরা নোভা মিউজিক ফেস্টিভ্যালে (Nova Music Festival) ভয়াবহ হামলা চালায়। সেই হামলায় প্রাণ হারান অন্তত ৩৭৮ জন, যাদের মধ্যে ৩৪৪ জনই ছিলেন সাধারণ নাগরিক (civilians)।

সেদিন রোই, তার প্রেমিকা মাপাল এবং বন্ধু হিলি প্রাণ বাঁচাতে একটি গাড়ির নিচে লুকান। রোই শুয়ে পড়েছিলেন মাপালের ওপর, মৃতের ভান করে ঘণ্টার পর ঘণ্টা চুপচাপ পড়ে ছিলেন। তবু শেষরক্ষা হয়নি—সন্ত্রাসীদের (militants) গুলিতে ঘটনাস্থলেই নিহত হন মাপাল আদাম। বন্দি করা হয় রোইকে, তবে পরে তিনি মুক্তি পান।

এই ঘটনার মানসিক আঘাত (psychological trauma) এতটাই গভীর ছিল যে রোই আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। তার মা-ও এই শোক সইতে না পেরে কয়েকদিনের মধ্যে গাড়িতে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন।

আর এবার প্রেমিকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে নিজের জীবন শেষ করলেন রোই।

Advertisement
ads

এই সপ্তাহেই হামলার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে Nova Tribe Community Foundation একটি স্মরণসভা আয়োজন করেছিল। সেখানেই শেষবার দেখা যায় রোই শালেভকে—চুপচাপ, গভীর বিষণ্নতায় ভরা মুখে।

মাপালের দিদি মায়ান আদাম (Maayan Adam) সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,

“রোইকে আমরা সেই ৭ অক্টোবরেই হারিয়েছি। আজ সে কেবল শারীরিকভাবে চলে গেল। আমি বিশ্বাস করি, এখন ওরা দু’জন একসঙ্গে আছে, আগের মতো হাসছে।”

রোই শালেভের মৃত্যুকে কেন্দ্র করে শোকাহত Nova Tribe Community জানিয়েছে,

“সে ছিল আমাদের কমিউনিটির স্তম্ভ (pillar)। তার সাহস, সহানুভূতি (compassion), নেতৃত্ব এবং বন্ধুত্ব আমাদের চিরকাল অনুপ্রাণিত করে যাবে।”

Advertisement
ads
Continue Reading
Advertisement