মঞ্চে গান, মুখে শ্রদ্ধা—মমতা বন্দ্যোপাধ্যায়কে মা লক্ষ্মী বললেন কুণাল
Connect with us

ভাইরাল খবর

মঞ্চে গান, মুখে শ্রদ্ধা—মমতা বন্দ্যোপাধ্যায়কে মা লক্ষ্মী বললেন কুণাল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে এবার মা লক্ষ্মীর (Lakshmi) তুলনা করলেন দলটির রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। গানে গানে মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বললেন—“গাঁয়ের বধূর শাঁখের ডাকে যিনি আসেন, তিনি মা লক্ষ্মী মমতা বন্দ্যোপাধ্যায়।”

শনিবার পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কাটোয়া ১ নম্বর ব্লকের পঞ্চাননতলায় তৃণমূল কংগ্রেসের (TMC) বিজয়া সম্মিলনী (Bijoya Sammilani) অনুষ্ঠানে এমন মন্তব্য করেন কুণাল। অনুষ্ঠানের মঞ্চে গান গেয়ে বক্তব্য রাখেন তিনি। সলিল চৌধুরীর লেখা ও সুর দেওয়া হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে বিখ্যাত গান—‘কোনও এক গাঁয়ের বধূর কথা তোমায় শোনাই শোনো’ গেয়ে ওঠেন তিনি।

গানে রয়েছে:
“গাঁয়ের বধূর শাঁখের ডাকে, লক্ষ্মী এসে ভরে দিত, গোলা সবার ঘরে ঘরে।”
এই লাইন ধরেই কুণাল বলেন, “গাঁয়ের বধূর শাঁখের ডাকে যিনি আসেন, তিনি মা লক্ষ্মী—মমতা বন্দ্যোপাধ্যায়।”

এখানেই থামেননি তিনি। ওই গানেই আরও একটি অংশের উল্লেখ করে কটাক্ষ করেন বিজেপি (BJP), সিপিএম (CPIM), ও কংগ্রেসকে (Congress)। বলেন:
“ডাকিনী (dakini), যোগিনী (yogini), পিশাচেরা (pishach)—এই তিন দলই হল সেই শত্রুপক্ষ।”

Advertisement
ads

পরে সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হলে কুণাল ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন দিক থেকে তুলনা করা যায়। মা দুর্গা (Durga), মা সারদা (Sarada), আবার মা লক্ষ্মীও (Lakshmi)। কারণ তিনি উন্নয়ন (development), সম্প্রীতি (harmony), সমৃদ্ধি (prosperity) ও শান্তির (peace) প্রতীক।”

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে চৈতন্যদেবের (Chaitanyadeb) উত্তরসূরি বলেছিলেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। আরও আগে, বিধায়ক নির্মল মাজি (Nirmal Maji) তাকে তুলনা করেছিলেন মা সারদার সঙ্গে।

তবে এই ‘ভক্তিমূলক’ তুলনা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। দলটির মুখপাত্র সজল ঘোষ বলেন,
“কুণাল ঘোষরা যে করে খায়, তাতে তো মা লক্ষ্মী মমতা বন্দ্যোপাধ্যায়ই। উনি না থাকলে অনেকের বাড়িতেই হাঁড়ি (cooking pot) চড়ত না।”

Advertisement
ads
Continue Reading
Advertisement