লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে ট্রেন, মৃত ৩৬
Connect with us

বিশ্বের খবর

লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে ট্রেন, মৃত ৩৬

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০২ এপ্রিল : ভয়াবহ ট্রেন দুর্ঘটনার বলি ৩৬ জন যাত্রী। আহত হয়েছে অন্তত ৭২ জন, বহু যাত্রী আটকা পড়েছে বগির ভেতরে। যুদ্ধকালীন তৎপরতায় দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, উদ্ধারকারীরা এখনও সমস্ত ক্ষতিগ্রস্ত বগির কাছে পৌঁছাতে পারেননি।

শুক্রবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন শহরে। তাইওয়ানের একটি টানেলের ভেতরে ট্রেন লাইনচ্যুত হওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, কমপক্ষে পাঁচ থেকে আটটি বগি দুর্ঘটনায় সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গেছে।তাইওয়ানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, গত তিন দশকের মধ্যে ভয়াবহতম ট্রেন দুর্ঘটনা হতে যাচ্ছে এটি। আহত ৭২ জনের মধ্যে ৬০ জনকে ইতিমধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে।জানা যায়, ট্রেনটি তাইটুং এর উদ্দেশ্যে যাচ্ছিল। পথে হুয়ালিয়েনের উত্তরে একটি টানেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে কয়েকটি বগি টানেলের দেয়ালে ধাক্কা খায়। ট্রেনে মোট ৩৫০ জন যাত্রী ছিল।

Continue Reading
Advertisement