ভাইরাল খবর
উল্লু, ডেসিফ্লিক্স সহ একাধিক ওটিটি অ্যাপ ব্যান, সফট পর্ন দেখানোর অভিযোগ
‘সফট পর্ন কনটেন্ট’ প্রদর্শনের অভিযোগে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। উল্লু, এএলটিটি, ডেসিফ্লিক্স, বিগ শটস সহ ২৫টির বেশি ওটিটি অ্যাপ ও প্ল্যাটফর্মকে ব্যান করল ভারত সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মতে, এই সমস্ত অ্যাপ ও ওয়েবসাইটে অশ্লীল ও আপত্তিকর বিষয়বস্তু নির্লজ্জভাবে পরিবেশন করা হচ্ছিল, যা সমাজ এবং বিশেষত অপ্রাপ্তবয়স্কদের জন্য বিপজ্জনক।
আরও পড়ুন – ফাঁস ‘ঘনিষ্ঠ মুহূর্তে’র ছবি-ভিডিও! দিলীপ ঘোষকে ঘিরে বিজেপির অন্দরে বিতর্কের ঝড়
সূত্রের খবর, সরকার ২৫টি লিঙ্কে আপত্তিকর কনটেন্ট শনাক্ত করে এবং সমস্ত ইন্টারনেট পরিষেবা সংস্থাকে সেই সংক্রান্ত নির্দেশিকা পাঠায়। অলট বালাজি, উল্লু, বিগ শটস, দেশিফ্লিক্স, বুমেক্স, হটএক্স, ট্রাইফ্লিক্স সহ একাধিক অ্যাপ ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল নিষিদ্ধ করা হয়েছে।
২০২৪ সালের মার্চেও এমন পদক্ষেপ নিয়েছিল কেন্দ্র, তখনও ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম ব্লক করা হয়েছিল একই কারণে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ‘সৃজনশীলতা হোক, তবে তা যেন অশ্লীলতার আড়ালে সমাজের ক্ষতি না করে।’