ভাইরাল খবর
শিক্ষাপ্রতিষ্ঠানের গেটেই বিশ্বাসঘাতকতা, গ্রেপ্তার ল কলেজের গার্ড
ডিজিটাল ডেস্কঃ কসবা ল কলেজ (Kasba Law College) গণধর্ষণ কাণ্ডে এবার গ্রেপ্তার হলেন কলেজের সরকারি নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায় (Pinaki Bandopadhyay)। শুক্রবার রাতভর জিজ্ঞাসাবাদের পর শনিবার সকালে তাঁকে গ্রেফতার করে কসবা থানার পুলিশ। তদন্তে নেমে তাঁর ভূমিকাকে সন্দেহজনক বলে মনে করছে পুলিশ। ফলে ওই ঘটনায় আরও জটিলতা তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ছাত্রীর অভিযোগ অনুযায়ী, বুধবার সন্ধ্যায় তাঁকে ডেকে পাঠানো হয়েছিল কলেজ চত্বরে অবস্থিত গার্ডরুমে। অভিযোগ, সেখানে পৌঁছনোর পরই তাঁর উপর চড়াও হয় তিনজন যুবক। নির্যাতিতা জানান, তাঁকে গণধর্ষণ করা হয় এবং কাউকে কিছু না বলার জন্য প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এরপর তিনি কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুনঃ ইংল্যান্ডে বাজিমাত ভারতের ছোটদের, অনূর্ধ্ব-১৯ দলের জয়ে বৈভবের আগুনে ব্যাটিং
এই অভিযোগের ভিত্তিতে প্রথমে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। পরে মূল অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা মনোজিৎ মিশ্রকেও (Manojit Mishra) গ্রেফতার করা হয়। নির্যাতিতা এফআইআরে উল্লেখ করেছিলেন, ঘটনার সময় গার্ড রুমে থাকা সত্ত্বেও নিরাপত্তারক্ষীকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং তিনি কিছু জানতেন, তবুও নীরব ছিলেন।
পুলিশের সন্দেহ, পিনাকী বন্দ্যোপাধ্যায় হয়ত ঘটনাটি সম্পর্কে পূর্বে থেকেই অবগত ছিলেন, কিংবা ঘটনার সময় উপস্থিত থাকলেও ইচ্ছাকৃতভাবে কিছু বলেননি। কেন তিনি তা সত্ত্বেও কলেজ কর্তৃপক্ষ বা থানায় কোনও রিপোর্ট করেননি, তা জানতে শুক্রবার বিকেল থেকেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
সবশেষে, পুলিশের তরফে জানানো হয়েছে, নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তির এই ধরনের নির্লিপ্ত আচরণ অত্যন্ত গুরুতর এবং তাঁর বিরুদ্ধেও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত এখনও চলছে। পুলিশের দাবি, এই ঘটনায় কেউ পার পাবে না।
