কলকাতা পুলিশে কর্মী নিয়োগ হচ্ছে, করুন আবেদন
Connect with us

রাজ্যের খবর

কলকাতা পুলিশে কর্মী নিয়োগ হচ্ছে, করুন আবেদন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৯ জুলাই : করোনা আবহে পুলিশ কর্মী নিয়োগ হচ্ছে কলকাতা পুলিশের। মূলত সাব ইনস্পেক্টর (আনআর্মড ব্রাঞ্চ) এবং সার্জেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৯ আগস্টের মধ্যে আবেদন করতে হবে। রইল আবেদনের খুঁটিনাটি।

সাব ইনস্পেক্টর (আনআর্মড ব্রাঞ্চ) (Sub Inspector) (Unarmed Branch)
শূন্যপদ: পুরুষ – ১৮১টি এবং মহিলা – ২৭টি

শিক্ষাগত যোগ্যতা:

যেকোনও স্তরের স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
সার্জেন্ট (Sergeant)

Advertisement
ads

শিক্ষাগত যোগ্যতা:
যেকোনও স্তরের স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।

বাংলা ভাষা পড়া, লেখা, বলার দক্ষতা থাকা বাঞ্ছনীয়। তবে যাঁরা দার্জিলিং এবং কালিম্পংয়ের স্থায়ী বাসিন্দা তাঁদের ক্ষেত্রে ভাষাগত বাধ্যবাধকতা নেই।

সার্জেন্ট পদে কোনও মহিলা আবেদন করতে পারবেন না।

বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২০ থেকে সর্বোচ্চ ২৭ বছর বয়সিরা উপরোক্ত শূন্যপদগুলিতে আবেদন করতে পারেন। সরকারি নির্দিষ্ট নিয়মানুযায়ী তফসিলি জাতি ও উপজাতির প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।

Advertisement
ads

আবেদনের পদ্ধতি:
http://wbpolice.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহীরা আবেদন করতে পারেন।

আবেদনের ফি:
সাধারণ বা জেনারেল প্রার্থীদের ফি হিসাবে ব্যাংকে ২৭০ টাকা জমা দিতে হবে। তবে তফসিলি জাতি ও উপজাতির প্রার্থীদের মাত্র ২০ টাকা ফি দিতে হবে।

কবে, কোথায় পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আগ্রহী প্রার্থীকে http://wbpolice.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

প্রার্থী বাছাই :

Advertisement
ads

প্রিলিমিনারি পরীক্ষা, শারীরিক মাপজোকের পরীক্ষা এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি পরীক্ষায় পাশ করলেই শূন্যপদে আবেদনকারীকে নিয়োগ করা হবে।

আবেদনের শেষ দিন:
১৯ জুলাই থেকে ১৯ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।

এই চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য http://wbpolice.gov.in এই ওয়েবসাইটে আবেদনকারীকে নজর রাখতে হবে।

আরও খবর পড়ুন : দিল্লিতে তৃণমূল সাংসদদের আন্দোলনে বাধা, তীব্র সমালোচনা কেন্দ্রের 

Advertisement
ads