মেঘভাঙা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, নজরদারিতে ফিরহাদ
Connect with us

আবহাওয়া

মেঘভাঙা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, নজরদারিতে ফিরহাদ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ এক রাতের মেঘভাঙা বৃষ্টিতেই (Cloudburst) কার্যত জলের তলায় (Waterlogged) কলকাতা। শহরের একাধিক এলাকা, রাস্তা, রেললাইন থেকে শুরু করে বহু মানুষের ঘরবাড়ি জলমগ্ন। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মাত্র ৫ ঘণ্টায় শহরে গড় বৃষ্টিপাত হয়েছে ২৫০ মিলিমিটার—যা রেকর্ড (Record)।

উত্তর থেকে দক্ষিণ, শহর জুড়ে একটাই চিত্র—জলবন্দি (Submerged) কলকাতা। বহু এলাকা বিদ্যুৎহীন (Power Cut), বহু বাড়িতে হু হু করে জল ঢুকেছে। রাস্তার উপরে দাঁড়িয়ে আছে জলমগ্ন গাড়ি (Flooded Vehicles)। এমনকি শিয়ালদহ স্টেশন এলাকার রেললাইন (Railway Track) পর্যন্ত জলের নিচে চলে গেছে, যার জেরে বন্ধ ট্রেন পরিষেবা (Train Services)। মেট্রো পরিষেবাতেও প্রভাব পড়েছে।

এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই সকাল থেকে কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation) বসে নজরদারি করছেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সঙ্গে রয়েছেন মেয়র পারিষদ (নিকাশি) (Drainage Department) সহ অন্যান্য আধিকারিকরা।

Advertisement
ads

ফিরহাদ হাকিম জানিয়েছেন, “এমন একটা পরিস্থিতি হতে পারে, তা আগে থেকে জানা ছিল না। তবে আমরা কাজ শুরু করেছি। জল নামানোর প্রক্রিয়া চলছে। পরিস্থিতি স্বাভাবিক হতে রাত ১০টা পর্যন্ত সময় লাগতে পারে।” পাশাপাশি, সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তিনি। দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সংযোগ সচেতনভাবে ব্যবহার করার কথা বলেন মেয়র।

হাওয়া অফিস (Weather Office) জানিয়েছে, শহরে আরও কিছু সময় বৃষ্টি চলবে। ফলে নতুন করে জল বাড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে পুজোর মুখে এই ধরনের পরিস্থিতি শহরবাসীকে চিন্তায় ফেলেছে। উৎসবের আনন্দ মাটি হয়ে যাওয়ার ভয় থেকেই যাচ্ছে। এখন প্রশ্ন একটাই—কবে আবার ছন্দে ফিরবে কলকাতা?

Advertisement
ads