ভাইরাল খবর
প্লাস্টিক-জঞ্জাল পরিষ্কারে রাস্তায় মেয়র, ৭৮ সালের বন্যার স্মৃতি তুললেন ফিরহাদ
ডিজিটাল ডেস্কঃ মেঘভাঙা বৃষ্টিতে কার্যত অচল কলকাতা (Kolkata)। শহরের বহু রাস্তা জলের (waterlogged) তলায়, নিকাশি ব্যবস্থা হিমশিম খাচ্ছে। এই অবস্থায় মঙ্গলবার চেতলায় (Chetla) জল সরাতে নেমে পড়লেন কলকাতার মেয়র (Mayor) ফিরহাদ হাকিম (Firhad Hakim)। রাস্তার ধারে জমে থাকা প্লাস্টিক ও জঞ্জাল (garbage) নিজে হাতে পরিষ্কার করতে দেখা গেল তাঁকে।
মেয়র জানান, এমন প্রবল বৃষ্টি তিনি শেষ দেখেছিলেন ১৯৭৮ (1978) সালের বন্যার সময়। তাঁর কথায়, “৭৮ সালের পর এমন বৃষ্টি দেখিনি।”
মঙ্গলবার সকাল থেকেই ফিরহাদ হাকিম ছিলেন কলকাতা পুরসভায় (Kolkata Municipal Corporation)। সেখান থেকে গোটা শহরের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। দুপুর ১২টা নাগাদ তাঁকে দেখা যায় চেতলায়, যেখানে তিনি নিজেই হাত লাগিয়ে রাস্তার পাশের ছোট নর্দমা (drain)-তে জমে থাকা প্লাস্টিক, বোতল ইত্যাদি পরিষ্কার করছিলেন।
পরিস্থিতি ব্যাখ্যা করে তিনি বলেন, “আমাদের ক্যানালের (canal) জল গঙ্গায় (Ganga) যায়। সকালে আমি গঙ্গায় গিয়েছিলাম, সেখানে দেখলাম পার্শ্ববর্তী রাজ্য থেকেও জল এসে গঙ্গা উপচে উঠেছে। ফলে ক্যানালের জল গঙ্গায় গিয়েও আবার ফিরে আসছে। এটাই সবচেয়ে বড় সমস্যা।”
তিনি আরও বলেন, “এই রকম বৃষ্টি কয়েক বছরে দেখিনি। সম্ভবত ৭৮ সালের পর আর এতটা হয়নি।” তবে তিনি আশ্বস্ত করেন, কলকাতা পুরসভা পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ চেষ্টা করছে।
তবে তিনি সতর্ক করেন, “আবার যদি এই রকম বৃষ্টি হয়, তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”
প্রসঙ্গত, ১৯৭৮ সালের সেপ্টেম্বরে একটি গভীর নিম্নচাপের (deep depression) জেরে কলকাতায় মাত্র ২৪ ঘণ্টায় ৩৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। তিন দিনে পড়েছিল ৭২১ মিলিমিটার বৃষ্টি। যার ফলে দক্ষিণবঙ্গজুড়ে (South Bengal) দেখা দিয়েছিল ভয়াবহ বন্যা (flood)। সেই অভিজ্ঞতাই এদিন মনে করিয়ে দিলেন মেয়র।


