‘দাদা’দের রক্ষা করতে চুপ তৃণমূল! কসবা কাণ্ডে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন টিএমসিপি নেত্রীর
Connect with us

রাজনীতি

‘দাদা’দের রক্ষা করতে চুপ তৃণমূল! কসবা কাণ্ডে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন টিএমসিপি নেত্রীর

Dipa Chakraborty

Published

on

 

ডিজিটাল ডেস্কঃ কসবা ল কলেজ (Kasba Law College) গণধর্ষণ-কাণ্ডে আগুনে ঘি ঢালল রাজ্যের প্রাক্তন টিএমসিপি নেত্রী রাজন্যা হালদার (Rajanya Halder)। অভিযুক্ত মনোজিৎ মিশ্র (Manojit Mishra)-কে ঘিরে বিস্ফোরক অভিযোগ এনে দলের অন্দরেই তীব্র অস্বস্তি বাড়ালেন তিনি। সরাসরি দাবি করেছেন, মনোজিতের বিরুদ্ধে এই ধরনের আচরণের ‘ইতিহাস’ রয়েছে এবং তা দলের একাংশ ‘জানলেও চুপ থেকেছে’।

রাজন্যার কথায়, “আমরা অনেক সময় নিজেরাও দাদা-সংস্কৃতিকে প্রশ্রয় দিয়েছি। সেই দায় এড়ানো যায় না। মনোজিৎ তার প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও নিজে ছড়িয়েছে— এটা বিকৃত মানসিকতার পরিচয়।” তিনি আরও বলেন, “আমি যদি টুকরো টুকরোভাবে এত কিছু জানতে পারি, তাহলে সংগঠনের শীর্ষে থাকা লোকজন জানত না— এটা বিশ্বাসযোগ্য নয়।”

আরও পড়ুনঃ ‘বিজেপি করেছিল বলেই ধর্ষণ’, তৃণমূল নেতার লজ্জাজনক প্রতিহিংসা, চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণে দোষী সাব্যস্ত

Advertisement
ads

রাজন্যার অভিযোগ, কলেজ-অধ্যায়ের বাইরেও তৃণমূলের ‘দাদা’দের মধ্যে একধরনের আধিপত্যবাদী মনোভাব গড়ে উঠেছে, যেখানে মেয়েদের পদ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ব্যবহার করা হচ্ছে। তাঁর কথায়, “এই দাদা-সংস্কৃতি না ভাঙলে আরও ভয়াবহ দিন দেখতে হবে।”

সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ, তাঁরই এআই প্রযুক্তি-নির্ভর অশ্লীল ছবি একাংশ তৃণমূল ‘দাদা’ ছড়িয়ে দিয়েছে জুনিয়রদের ফোনে। রাজন্যা স্পষ্ট বলেছেন, “এই দাদারা তৃণমূলের নামে এসব অপকর্ম করছে, এদের কোনও দল হতে পারে না।”

প্রসঙ্গত, এর আগে আরজি কর মেডিক্যাল কলেজ, কালীগঞ্জ, এবং সর্বশেষ কসবা ল কলেজে (Kasba Law College) লাগাতার নারকীয় ঘটনায় চাপে রয়েছে শাসক দল। কিন্তু মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ‘টক টু মেয়র’-এ এ নিয়ে প্রশ্ন উঠতেই কার্যত বিষয়টি এড়িয়ে যান। এতে দলের ভেতরেই ফুসতে থাকা ক্ষোভের আঁচ আরও প্রকাশ্যে এল বলেই মত রাজনৈতিক মহলের।

Advertisement
ads
Continue Reading
Advertisement