উত্তরপাড়ায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এ বিক্ষোভের মুখে কাঞ্চন মল্লিক
Connect with us

রাজনীতি

উত্তরপাড়ায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এ বিক্ষোভের মুখে কাঞ্চন মল্লিক

Dipa Chakraborty

Published

on

আমাদের পাড়া আমাদের সমাধান

উত্তরপাড়ায় (Uttarpara) সরকারি প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ (Amader Para Amader Samadhan) পরিদর্শনে গিয়ে জনবিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের তারকা বিধায়ক (MLA) কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। শনিবার পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে প্রকল্পের কাজ দেখতে গিয়েই এলাকাবাসীর ক্ষোভে ফেটে পড়ে জনসমাগম।

ক্ষুব্ধ মানুষ স্লোগান তোলেন – “আমাদের পাড়া, তৃণমূল তাড়া”, “আমাদের পাড়া, আগে আমাদের রাস্তা সারা”। প্রধান অভিযোগ, এলাকায় যথাযথ নাগরিক পরিষেবা (Civic Service) মিলছে না। বেহাল রাস্তা, পানীয় জলের সমস্যা ও বিধায়ককে সচরাচর এলাকায় দেখা যায় না – এসব নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা। অভিযোগ ওঠে, কাঞ্চন মল্লিক রাজনীতির চেয়ে শুটিং (Shooting) নিয়েই বেশি ব্যস্ত থাকেন। এমনকি জেলা নেতৃত্বের একাংশও এ নিয়ে সরব হয়েছেন।

বিক্ষোভের জবাবে কাঞ্চন মল্লিক বলেন,
“হাতের পাঁচটা আঙুল যেমন এক রকম নয়, তেমন সব নেতা বা কর্মীও সমান নয়। আমি কার কার অনুষ্ঠানে কবে কবে ছিলাম, চাইলে ছবি দেখাতে পারি। যেদিন বিদায় নেব, সেদিন উত্তরপাড়ার মানুষের অভিজ্ঞতার কথা বলব।”

Advertisement
ads

আসন্ন ২০২৬ সালের নির্বাচনে (Election) তিনি ফের উত্তরপাড়ার প্রার্থী হবেন কি না, সেই প্রশ্নে কাঞ্চন দায় ঠেলেছেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিকে। তিনি বলেন, “আমাদের নেত্রী আহ্বান করেছিলেন বলেই রাজনীতিতে এসেছি। আবার আহ্বান এলে থাকব।”

প্রকল্প সংক্রান্ত বিষয়ে বিধায়ক বলেন,
“এখানকার মানুষ নিজেরাই সমস্যার তালিকা ঠিক করছেন। কোন কাজ আগে হবে, সেটি তাঁদের সিদ্ধান্ত। অগ্রাধিকারভিত্তিতে কাজ হচ্ছে।”

Continue Reading
Advertisement