মঙ্গলবার রাতে দিল্লি পৌঁছবে চাকরিহারাদের বাস, আগামীকাল ধরনা-প্রতিবাদ
Connect with us

দেশের খবর

মঙ্গলবার রাতে দিল্লি পৌঁছবে চাকরিহারাদের বাস, আগামীকাল ধরনা-প্রতিবাদ

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: সোমবার দুপুরে ধর্মতলায় ওয়াই চ্যানেল থেকে বাসে চেপে দিল্লির পথে রওনা দিয়েছেন প্রায় ৬০ জন যোগ্য চাকরিহারারা। এদিন নববর্ষের দিন মঙ্গলবার সকালে প্রয়াগরাজে গিয়ে পৌঁছল তাদের বাস। পথে যেখানেই বাস বিশ্রামের জন্য দাঁড়িয়েছে, সেখানেই পথচলতি মানুষকে দাঁড় করিয়ে নিজেদের বঞ্চনা আর লড়াইয়ের গল্প শুনিয়েছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। অনুরোধ করেছেন, পাশে থাকার।

প্রয়াগরাজ পেরিয়ে গিয়েছে। সব ঠিক থাকলে আর কিছুক্ষনের মধ্যে দিল্লি পৌঁছে যাবে চাকরিহারাদের বাস। আজ মঙ্গলবার রাতের মধ্যেই দিল্লি পৌঁছবে চাকরিহারাদের বাস। তারপর আগামীকাল বুধবার ধরনা-কর্মসূচি রয়েছে তাদের। দিল্লির যন্তরমন্তরে শুরু হবে চাকরি হারানোর প্রতিবাদে ধরনা।

দিল্লি গিয়ে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দৃষ্টি আকর্ষণ করতে চাইবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যেন এই মামলায় হস্তক্ষেপ করেন সেই জন্য অনুরোধ জানান হবে তাদের। এমনটাই জানিয়েছেন কর্মহীন চাকরিহারারা।

আরও পড়ুন – সুবিচার চেয়ে ধর্মতলা থেকে বাসে করে দিল্লি রওনা ৬০ ‘যোগ্য’ চাকরিহারাদের

Advertisement
ads

চাকরিহারাদের তরফে যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী ২০১৬ ঐক্যমঞ্চের সংগঠনের নেতা সাগর মণ্ডল বলেন, ‘রাজনৈতিক দল নির্বিশেষে সবাই যোগ্য শিক্ষকদের পাশে দাড়াক। দিল্লির যন্তরমন্তর থেকে আমরা এই বার্তা দিতে চাই সবাইকে।

প্রসঙ্গত, ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্টের রায়ে গত ৩রা এপ্রিল চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। হকের চাকরি ফিরিয়ে পাওয়ার দাবিতে রাজ্যের নানান জায়গায় প্রতিবাদ-বিক্ষোভ করছেন চারিহারাদের একাংশ। এর মধ্যেও তাদের রাস্তায় মার খেতে হয়েছে পর্যন্ত। এখন দেখার দিল্লি পৌঁছে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কোনো সাহায্য মেলে কি না! তারা এই মামলায় হস্তক্ষেপ করেন কি না!

আরও পড়ুন – স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ! প্রকাশ্যে মার, ভাইরাল ভিডিও, চাঞ্চল্য কালিয়াগঞ্জে

Advertisement
ads