সাতসকালে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি
Connect with us

দেশ

সাতসকালে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৮ জানুয়ারী :   মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি৷ আতঙ্কে তড়িঘড়ি করে নিরাপদ জায়গায় বেরিয়ে আসেন সাধারণ মানুষ। জানা গেছে রিকটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ২.৮।

পশ্চিম দিল্লি সহ বিভিন্ন এলাকাতে ভূমিকম্প অনুভব করেছেন সাধারণ মানুষ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে পশ্চিম দিল্লিতে মৃদু কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ২.৮। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য এর আগেও দিল্লিতে একাধিকবার ভূমিকম্পর ঘটনা ঘটেছে। গ্রেটার নয়ডা সহ দিল্লির বিভিন্ন অংশে ভূমিকম্প বারবার কেন হচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। ভূমিকম্পের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বিগ্ন বিজ্ঞানীরাও। কারণ দিল্লি দেশের রাজধানী। সেখানে কোটি কোটি মানুষের বসবাস। বারবার এইভাবে ভূমিকম্প হওয়ায় বিষয়টি উদ্বেগজনক হয়ে দাঁড়াচ্ছে বিজ্ঞানীদের কাছে। এদিন সকালে পশ্চিম দিল্লির মতন ঘনবসতিপূর্ণ এলাকা ভূমিকম্পে কেঁপে ওঠে৷ জানা গেছে সকাল ৯ টা ১৭ মিনিট নাগাদ ভূমি কম্প অনুভূত হয়। তবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও নাগরিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। নাগরিকদের বক্তব্য ভূমিকম্প এর থেকে বেশি মাত্রায় হলে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটতে পারত৷ তবে এই ভূমিকম্পের উৎস কোথা থেকে তা এখনো জানা যায়নি।