সোফিয়ানে তল্লাশি চালিয়ে জঙ্গিগোষ্ঠীর ৭ লিংকম্যানকে গ্রেফতার করল জন্মুকাশ্মীর পুলিশ
Connect with us

দেশ

সোফিয়ানে তল্লাশি চালিয়ে জঙ্গিগোষ্ঠীর ৭ লিংকম্যানকে গ্রেফতার করল জন্মুকাশ্মীর পুলিশ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৩ মার্চ : জম্মু-কাশ্মীরের সোফিয়ানে জেলা থেকে ৭ সন্ত্রাসবাদীকে গ্রেফতার করল পুলিশ। জন্মু কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে এই সাতজন একটি জঙ্গী গোষ্ঠীর লিংকম্যান হিসেবে কাজ করত। গোপনে এলাকার খবরা খবর জঙ্গিগোষ্ঠীর কাছে পৌঁছে দিত। তাদের কাছ থেকে বেশকিছু আপত্তিজনক এবং বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।

জম্মু-কাশ্মীরের উপত্যাকা অঞ্চলে দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদি কার্যকলাপ চলছে। পাকিস্তানের মদতে অনুপ্রবেশ, নিরাপত্তারক্ষীদের আক্রমণ এমনকি নিরীহ গ্রামবাসীদের মগজ ধোলাই করে সেখানে দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদি কার্যকলাপ চালিয়ে আসছে বিভিন্ন জঙ্গি সংগঠন। প্রায় দিনই জম্মু-কাশ্মীরে এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়ে শহীদ হচ্ছেন নিরাপত্তারক্ষীরা। এমনকি এই সন্ত্রাসবাদীদের বিভিন্ন ক্ষেত্রে আশ্রয় দিয়ে থাকে স্থানীয় কিছু লোকজন। ফলে নিরাপত্তারক্ষীদেরও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মাঝেমধ্যেই সমস্যায় পড়তে হয় তবুও নিরাপত্তারক্ষীদের কড়া নজরদারির কারণে রেহাই মেলে না ভারতের বিরুদ্ধে জিহাদ করতে আসা সন্ত্রাসবাদীদের। জম্মু-কাশ্মীরের সোফিয়ানে এভাবেই গোপন সূত্রে খবর পেয়ে ৭ সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ। ধৃতরা সন্ত্রাসবাদী সংগঠনের লিংক ম্যান হিসেবে কাজ করত বলে জানতে পেরেছে পুলিশ। তাদের কাছ থেকে বিভিন্ন আপত্তি এবং সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে। মূলত এই সাতজন এলাকায় নিরাপত্তা রক্ষীদের খবরা-খবর, তাদের গতিবিধি ও কাজকর্ম সম্পর্কে সন্ত্রাসবাদী সংগঠনের কাছে পৌঁছে দিত। সে দিক থেকে দেখতে গেলে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করায় একদিকে নিরাপত্তারক্ষীদের কাছে একটা বড় সাফল্য। কারণ এই লিঙ্ক ম্যানদের কাছ থেকে খবর পেয়ে নিরাপত্তারক্ষীদের টার্গেট করতো সন্ত্রাসবাদীরা। ফলে সন্ত্রাসবাদ দমনে আরো একটি সাফল্য পেল জম্মু-কাশ্মীর পুলিশ।