এক বছর পরেও করোনার দাপট অব্যাহত, ভয়াবহ অবস্থা মহারাষ্ট্রের
Connect with us

দেশ

এক বছর পরেও করোনার দাপট অব্যাহত, ভয়াবহ অবস্থা মহারাষ্ট্রের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৩ মার্চ : শনিবারও দেশে বাড়ল করোনা সংক্রমণ সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এদিন সকালে যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮৮২।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের মৃত্যু হয়েছে। তবে সুস্থ হয়েছেন ১৯,৯৫৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে গোটা দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ২ হাজার ২২। মোট ১ কোটি ৯ লক্ষ ৭৩  হাজার ২৬০ জন করোনা মুক্ত হয়েছে। পাশাপাশি ইতিমধ্যে দেশের ২ কোটি ৮২ লক্ষ ১৮ হাজার ৪৫৭ জনের টিকাকরণ করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেশের মধ্যে সবচেয়ে ভয়ংকর অবস্থা মহারাষ্ট্রের। বিভিন্ন জেলায় করোনা সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে। নাগপুরে সাপ্তাহিক লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। সাধারণ মানুষের একাংশ মাস্ক না পড়ে বাইরে বের হওয়ার পাশাপাশি স্বাস্থ্য বিধি না মেনে ভিড়ের মধ্যে মিশে যাওয়া মহারাষ্ট্রে করোনা সংক্রমণ তীব্র আকার নিয়েছে। ফলে চিন্তায় রয়েছে কেন্দ্রের পাশাপাশি মহারাষ্ট্র সরকারও। করোনার প্রকোপ রোধে লকডাউনের পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তারা।