দুর্ঘটনা
মেঘভাঙা বৃষ্টির জেরে জম্মু-কাশ্মীর অচল, বৈষ্ণোদেবী যাত্রা বন্ধ, মৃতের সংখ্যা বেড়ে ৩১
Digital Desk: প্রবল বর্ষণ ও ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত হল জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকা। বৈষ্ণোদেবী (Vaishno Devi) যাত্রাপথে অর্ধকুয়ারি অঞ্চলে ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১। আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে প্রশাসন। বুধবার সকাল থেকে প্রবল বৃষ্টির মধ্যেও উদ্ধারকাজ চলছে জোরকদমে।


