সর্ষের জমি থেকে বিপুল পরিমানে বোমা উদ্ধার করলো ইটাহার থানার পুলিশ
Connect with us

উত্তর দিনাজপুর

সর্ষের জমি থেকে বিপুল পরিমানে বোমা উদ্ধার করলো ইটাহার থানার পুলিশ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ২০ জানুয়ারী : সর্ষের জমি থেকে বিপুল পরিমানে বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। জানা গিয়েছে, বুধবার ইটাহার থানার শুলিয়া পাড়া এলাকায় জাতীয় সড়ক থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি সর্ষে  ক্ষেতে ব্যাগের মধ্যে থেকে বিপুল সংখ্যক বোমা উদ্ধার করে ইটাহার থানার পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সিআইডি টিম এবং বোম স্কোয়াডের সদস্যরা। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন এবং অ্যাম্বুলেন্স। পুলিশ সূত্রে জানা গেছে, মোট ৩৬ টি সকেট বোম সহ হাতবোমা দুষ্কৃতীরা অসামাজিক কাজের উদ্দেশ্যে এখানে মজুদ করে রেখেছিলো। বোমগুলিকে উদ্ধার করার পাশাপাশি এলাকারই একটি ফাঁকা মাঠে বোমগুলি নিষ্ক্রিয় করেন পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। ডি এস পি আর টি লেপচা জানিয়েছেন, ইটাহার থানার ওসি অভিজিৎ দত্তের তৎপরতায় সর্ষের জমি থেকে একাধিক বোমা উদ্ধার করা হয়। খবর পেয়ে ছুটে আসে বোম স্কোয়াড এবং সিআইডি টিমের সদস্যরা। বোম গুলিকে উদ্ধার করার পাশাপাশি একটি ফাঁকা মাঠে বোমগুলি নিষ্ক্রিয় করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা।