ভারতের জবাবে কাঁপছে ইসলামাবাদ, ভীত ঢাকাও! ইউনূস প্রশাসনের জরুরি বৈঠক
Connect with us

হামলা

ভারতের জবাবে কাঁপছে ইসলামাবাদ, ভীত ঢাকাও! ইউনূস প্রশাসনের জরুরি বৈঠক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতের পাল্টা হামলার ধার এতটাই তীব্র যে তার প্রভাব সীমান্ত পেরিয়ে পৌঁছে গেছে বাংলাদেশেও। পাকিস্তানের উপর ভারতীয় সশস্ত্র বাহিনীর ধারাবাহিক প্রত্যাঘাত এবং যুদ্ধবিমানের ধ্বংস, ড্রোন ও ক্ষেপণাস্ত্র নামানোর ঘটনা দেখে ভীত হয়ে পড়েছে ঢাকার অন্তর্বর্তী সরকার। পরিস্থিতির গুরুত্ব বুঝে বাংলাদেশের অন্তর্বর্তী প্রধান মহম্মদ ইউনূস (Mohammad Yunus) বৃহস্পতিবার গভীর রাতে দেশের শীর্ষ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।

সূত্রের খবর, পাকিস্তানের প্রতি ধর্মীয় সহানুভূতি দেখানো দেশের একটি অংশ ভারত-বিরোধী মনোভাব প্রকাশ করছিল সম্প্রতি। কিন্তু পাকিস্তানের বিপর্যস্ত অবস্থার পরিপ্রেক্ষিতে এখন সেই গোষ্ঠীও মুখ ঘুরিয়েছে। যাঁরা এতদিন ভারতের বিরুদ্ধে সরব ছিলেন, তাঁরাই এখন সংযত সুরে কথা বলছেন।

আরও পড়ুনঃ বীরভূমে জঙ্গি মডিউল গুঁড়িয়ে দিল STF, গ্রেফতার দুই সন্দেহভাজন জেহাদি যুবক

ঢাকার এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইউনূস প্রশাসনের (Yunus Administration) উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার পরামর্শ দিচ্ছেন। এমনকি দেশে সংখ্যালঘু হিন্দু (Minority Hindus) জনগোষ্ঠীর নিরাপত্তা জোরদার করার কথাও আলোচনায় এসেছে। সোশ্যাল মিডিয়ায় ঘৃণামূলক বার্তা নিয়ন্ত্রণ, মসজিদে জুমার নামাজের খুতবায় উস্কানিমূলক ভাষণ রুখতে প্রশাসনিক নির্দেশ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Advertisement
ads

বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের যুদ্ধসদৃশ মনোভাব ও ভারতের কড়া জবাবের প্রেক্ষিতে বাংলাদেশ রাজনৈতিকভাবে বড় চাপে রয়েছে। ইসলামাবাদের সঙ্গে দূরত্ব বজায় রাখার কৌশলেই এখন হাঁটতে চাইছে ঢাকা। অন্যদিকে, আন্তর্জাতিক মহলেও ভারতের কৌশলগত সাফল্য ও সীমান্তে আত্মরক্ষামূলক অভিযানকে সমর্থন করছে বহু দেশ।

সব মিলিয়ে, পাকিস্তানকে পাল্টা জবাব দিতে গিয়ে ভারতের যে শক্তি ও স্থিরতা প্রকাশ পেয়েছে, তার প্রতিচ্ছবি স্পষ্ট বাংলাদেশের প্রশাসনিক স্তরে। ইউনূস সরকার এখন ভবিষ্যৎ কূটনৈতিক পদক্ষেপে অতিসতর্ক ভাবে এগোচ্ছে।

Continue Reading
Advertisement