আই এস এলের খেতাব জয়ের জন্য মুম্বই সিটি এফসিকে শুভেচ্ছা বার্তা ম্যানচেস্টার সিটি ও মুম্বই ইন্ডিয়ান্সের আই এস এলের খেতাব জয়ের জন্য মুম্বই সিটি এফসিকে শুভেচ্ছা বার্তা ম্যানচেস্টার সিটি ও মুম্বই ইন্ডিয়ান্সের
Connect with us

খেলার খবর

আই এস এলের খেতাব জয়ের জন্য মুম্বই সিটি এফসিকে শুভেচ্ছা বার্তা ম্যানচেস্টার সিটি ও মুম্বই ইন্ডিয়ান্সের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৪ মার্চ : এটিকে মোহনবাগানকে হারিয়ে সপ্তম আইএসএল এর চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই সিটি এফসি। এবারে মুম্বই সিটি এফসি শুভেচ্ছা বার্তা আসলো সুদূর ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে।

ম্যানচেস্টার সিটির টুইটার পেজ থেকে মুম্বই সিটি এফসি চ্যাম্পিয়ন হওয়ার খবর প্রকাশিত হয়েছে পাশাপাশি শুভেচ্ছা বার্তাও দিয়েছেন ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলাররা। যদিও ভারতীয় ফুটবলে এটি নতুন কিছু নয়। এর আগেও অ্যাটলেটিকো দি কলকাতা চ্যাম্পিয়ন হয়েছিল সে বারও শুভেচ্ছাবার্তা এসেছিল স্পেনের ক্লাব টিম অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে, যেহেতু দুটি দলই একই ফুটবল গ্রুপের অংশ। এমনকি সেবার মাদ্রিদে ট্রফি নিয়ে গিয়েছিলে অ্যাটলেটিকো দি কলকাতার ফুটবলাররা। সেখানেও তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছিল। আর এবারে শুভেচ্ছাবার্তা পাঠানো হল ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে। তবে করোনা আবহে মুম্বাই সিটি এফসির পক্ষে ম্যানচেস্টারে যাওয়া সম্ভব নয়। করোনা আবহ কাটিয়ে উঠলে ম্যানচেস্টারে যাওয়ার চিন্তাভাবনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। পাশাপাশি মুম্বই সিটি এফসি কে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে আইপিএলের খেতাব সবচেয়ে বেশিবার জয়ী মুম্বই ইন্ডিয়ান্স। তাই মুম্বই এর সেলিব্রেশনে সামিল ম্যানচেস্টার সিটির পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্স।