কাশ্মীরে আহত জওয়ানের মৃত্যু, শোকেয় ছায়া ধুপগুড়িতে
Connect with us

দেশ

কাশ্মীরে আহত জওয়ানের মৃত্যু, শোকেয় ছায়া ধুপগুড়িতে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৩০ মার্চ : সন্ত্রাসবাদী হামলায় শহিদ হলেন এরাজ্যের এক বাঙালি জওয়ান। জানা গেছে শহিদ ওই জওয়ানের নাম জগন্নাথ রায়৷ তার বাড়ি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের পশ্চিম শালবাড়ি গ্রামে বাড়ি তাঁর।

জানা গেছে, গত ২৫ মার্চ কাশ্মীরের লাওয়াপুরাতে শ্রীনগর-বারমুল্লা জাতীয় সড়কের উপর টহলদারি চালানোর সময় সিআরপিএফ-এর ৭৩ নম্বর ব্যাটেলিয়নের উপর হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল ২ জওয়ান। গুরুতর আহত হয়েছিলেন ৩ জন জওয়ান। আহত জওয়ানদের মধ্যে ছিলেন জগন্নাথ রায়ও। সোমবার সন্ধ্যায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনায় ধূপগুড়ির ওই গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। আহত অবস্থায় যখন হাসপাতালে ভর্তি ছিলেন জগন্নাথ তখন তাঁকে দেখতে হাসপাতালেও গিয়েছিলেন পরিবারের সদস্যরা৷ জগন্নাথের বাবা মারা গিয়েছেন আগেই। বাড়িতে তাঁর ষাটোর্ধ্ব মা রয়েছেন। দাদা, বউদি, ভাইপো, স্ত্রী এবং এক পুত্র সন্তানও রয়েছেন জগন্নাথের। স্বাভাবিকভাবেই তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবারের সদস্যরা।