করোনা আক্রান্ত জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। টুইট করে জানালেন ওমর আবদুল্লা
Connect with us

দেশ

করোনা আক্রান্ত জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। টুইট করে জানালেন ওমর আবদুল্লা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৩০ মার্চ : দেশজুড়ে শুরু হয়েছে করোনার দ্বিতীয় পর্ব। করোনার চোখ রাঙানির শিকার হচ্ছেন সর্বস্তরের মানুষ। এবারে করোনাভাইরাসে আক্রান্ত হলেন জম্মু ও কাশ্মীরের জম্মু কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা।

মঙ্গলবার তাঁর করোনা আক্রান্তের খবর সোশাল মিডিয়ায় জানান ছেলে ওমর আবদুল্লা৷ তিনি লেখেন, “আমার বাবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। শরীরের করোনার কিছু উপসর্গও রয়েছে। পরীক্ষা না হওয়া পর্যন্ত আমি এবং আমার পরিবারের সকলে সেলফ আইসোলেশনে থাকব। যাঁরা বিগত কয়েকজিনের মধ্যে তাঁর বাবা এবং তাঁদের পরিবারের সংস্পর্ষে এসেছেন তাঁরা যেন অবশ্যই প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করেন এবং সময় মতো করোনা পরীক্ষা করিয়ে নেন। “উল্লেখ্য, জম্মু কাশ্মীরে প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ১৩০২২৮জন। গত ২৪ ঘন্টায় উপত্যকায় একদিনে করোনা আক্রান্ত হয়েছে ১০৯ জন। এখনও পর্যন্ত মোট ১২৬১২৯ জন সুস্থ হয়ে উঠেছেন৷ মোট মৃতের সংখ্যা ১৯৮৯৷ মঙ্গলবার পর্যন্ত স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুসারে এমনটাই জানা গিয়েছে।

Continue Reading
Advertisement