মঙ্গলবার রাষ্ট্রপতির বাইপাস সার্জারির সম্ভাবনা
Connect with us

দেশ

মঙ্গলবার রাষ্ট্রপতির বাইপাস সার্জারির সম্ভাবনা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৩০ মার্চ : গত সপ্তাহে বুকে ব্যথা নিয়ে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি হন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পরবর্তীতে তাঁকে দিল্লির এইমস-এ ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।চিকিৎসকেরা রাষ্ট্রপতিকে পর্যবেক্ষণে রাখছিলেন।

বিভিন্ন শারীরিক পরীক্ষা করার পর পরীক্ষার যাবতীয় রিপোর্ট দেখে তাঁর বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। সব কিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবারই প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের বাইপাস সার্জারির সমস্ত পদ্ধতি শুরু হবে।জানা যায়, ইতিমধ্যে দিল্লির এইমস হাসপাতালে রাষ্ট্রপতির চিকিৎসার জন্য মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তবে উদ্বেগের কোনও কারণ নেই বলেই আশ্বস্ত করেছে রাষ্ট্রপতি ভবন।উল্লেখ্য, কোভিড টিকার প্রথম ডোজ নিয়েছেন রামনাথ কোবিন্দ। তার প্রতিক্রিয়া স্বরূপ এই অসুস্থতা নাকি অন্য কোনও কারণে বুকে ব্যথা তার দিকেও নজর রাখছেন চিকিৎসকেরা। যদিও রাষ্ট্রপতি ভবনের দাবি রুটিন চেকআপের জন্যই তিনি সেনা হাসপাতালে গিয়েছিলেন তিনি। সে সময় বুকে ব্যথার অনুভূত হওয়া চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি করে নেন।

Continue Reading
Advertisement