প্রশ্নফাঁস রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রের! বিরোধীদের ওয়াকআউটের মধ্যেই পাশ 'সংশোধনী বিল'
Connect with us

দেশ

প্রশ্নফাঁস রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রের! বিরোধীদের ওয়াকআউটের মধ্যেই পাশ ‘সংশোধনী বিল’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দেশের পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা (Transparency) আনতে এবং প্রশ্নফাঁস (Paper Leak) রুখতে আনা সংশোধনী বিল লোকসভায় পাশ হয়ে গেল। বিরোধীদের প্রবল আপত্তি ও ওয়াকআউটের (Walkout) মধ্যেই বুধবার ধ্বনিভোটে (Voice Vote) অনুমোদন পেয়েছে পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল।

কেন্দ্রীয় সরকারের দাবি, ভবিষ্যতে NEET-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম (Irregularity) বন্ধ করতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদিও বিরোধীরা প্রশ্ন তুলেছে, বারবার প্রশ্নফাঁসের ঘটনা কেন ঘটছে এবং তার দায় কার।

বিল নিয়ে আলোচনা চলাকালীন লোকসভায় উত্তেজনা তৈরি হয়। বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) দিল্লিতে প্রতিবাদরত পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দাবি করেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সেদিন সংসদে উপস্থিত ছিলেন না। এরপর বিরোধীরা ওয়াকআউট করলে ধ্বনিভোটের মাধ্যমে বিলটি পাশ হয়।

নতুন সংশোধনীতে প্রশ্নফাঁসের ঘটনায় শাস্তির বিধান আরও কঠোর করা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড (Imprisonment) এবং ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার (Fine) ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া প্রশ্নফাঁস সংক্রান্ত তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নিয়মও যুক্ত হয়েছে।

Advertisement
ads ads

২০২৪ সালের পাবলিক এক্সামিনেশন আইনে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান ছিল। সংশোধিত আইনে পরিকল্পিতভাবে প্রশ্নফাঁস করলে আরও কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে।

NEET প্রশ্নফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে ছাত্র-যুবদের বিক্ষোভের পর কেন্দ্র এই সংশোধনী আনার সিদ্ধান্ত নেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) আগেই পরীক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করার জন্য কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন।

এখন বিলটি রাজ্যসভায় (Rajya Sabha) পেশ করা হবে। সংসদীয় প্রক্রিয়া সম্পন্ন হলে নতুন আইন কার্যকর হবে। সরকার আশা করছে, এই আইন কার্যকর হলে পরীক্ষা সংক্রান্ত দুর্নীতি ও প্রশ্নফাঁসের ঘটনা কমবে।

Advertisement
ads ads