কানাডায় গুলির লড়াইয়ের মাঝে প্রাণ গেল ভারতীয় ছাত্রী, শোকপ্রকাশ ভারতীয় কনসুলেটের
Connect with us

খুন

কানাডায় গুলির লড়াইয়ের মাঝে প্রাণ গেল ভারতীয় ছাত্রী, শোকপ্রকাশ ভারতীয় কনসুলেটের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কানাডার অন্টারিও প্রদেশে গুলির লড়াইয়ের শিকার হয়ে প্রাণ হারালেন এক ভারতীয় ছাত্রী। মৃত তরুণীর নাম হরসিমরত রান্ধওয়া (২১)। হ্যামিলটনের মোহক কলেজে পড়াশোনা করতেন তিনি। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় বাস ধরার জন্য রাস্তার ধারে অপেক্ষা করার সময়ই গুলিবিদ্ধ হন হরসিমরত।

হ্যামিলটন পুলিশ জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ আপার জেমস ও সাউথ বেন্ড রোডের সংযোগস্থলে দু’টি গাড়ির মধ্যে গোলাগুলি চলছিল। সে সময় ঘটনাস্থলে উপস্থিত হরসিমরত আচমকাই গুলির শিকার হন। একটি গুলি সোজা এসে লাগে তাঁর বুকে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এক পথচারী দ্রুত বিষয়টি পুলিশকে জানান। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল পরিবার, পুলিশি উপস্থিতিতেই চলল গুলি

ঘটনার পরে হ্যামিলটন পুলিশ একটি বিবৃতি জারি করে জানায়, ‘‘ভারতীয় বংশোদ্ভূত এক তরুণী গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। তাঁর সঙ্গে ঘটনার কোনও প্রত্যক্ষ যোগ নেই। দুই ব্যক্তির মধ্যে সংঘর্ষ চলছিল, তার মধ্যেই আচমকা গুলির বলি হন ওই ছাত্রী।’’

Advertisement
ads ads

হরসিমরতের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে টরন্টোয় ভারতের কনসুলেট জেনারেল। এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত বিবৃতিতে কনসুলেট লিখেছে, ‘‘হ্যামিলটনে ভারতীয় ছাত্রীর মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি এবং মৃতার পরিবারকে প্রয়োজনীয় সাহায্য দেওয়া হবে।’’

এদিকে, পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানানো হয়েছে হ্যামিলটন পুলিশের পক্ষ থেকে।

Advertisement
ads ads