প্রকাশ্য দিবালোকে বাইকের ডিকি ভেঙ্গে চুরি লক্ষাধিক টাকা ও দরকারী কাগজপত্র, সিসিটিভি ফুটেজ দেখে চোরের সন্ধান চালাচ্ছে পুলিশ
Connect with us

মালদা

প্রকাশ্য দিবালোকে বাইকের ডিকি ভেঙ্গে চুরি লক্ষাধিক টাকা ও দরকারী কাগজপত্র, সিসিটিভি ফুটেজ দেখে চোরের সন্ধান চালাচ্ছে পুলিশ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ১০ মার্চ : প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তির বাইকের ডিকী ভেঙ্গে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়ালো চাচোল দৈনিক বাজার চত্বরে।জানা গিয়েছে, চাচোল মকরমপুর গ্রাম পঞ্চায়েতের ইসমাইল গ্রামের বাসিন্দা হাসানুর জ্জামান এদিন বাইক নিয়ে চাঁচল শহরে আসেন
জিনিস পত্র কেনাকাটা করতে।

একটি কাপড়ের দোকানের সামনে বাইকটি দাড় করিয়ে ভেতরে ঢুকে যান তিনি। তার বাইকের ডিকী ভেঙ্গে সেখানে রাখা প্রায় লক্ষাধিক টাকা নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ। এমনকী দোকানের সামনে থাকা সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে চুরির ঘটনার ছবি। হাসানুর জামান নামে ওই ব্যক্তি জানিয়েছেন, এদিন কেনাকাটা করতে চাঁচলে আসি। এলাকারই একটি এটিএম থেকে টাকা তুলে কাপড়ের দোকানে কেনাকাটা করতে আসেন তিনি। এরপরেই কেনাকাটা শেষে বাইরে বেরিয়ে দেখেন বাইকের ডিকি ভাঙ্গা। তাতে থাকা লক্ষাধিক টাকা, ব্যাঙ্কের চেকবুক, পাস বই, আধার কার্ড ও অন্যান্য দরকারী কাগজপত্র। দোকানের সামনে থাকা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা ছবি।এই ঘটনায় চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছেন হাসানুর জ্জামান। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।