দেশ
“ভারত চীনকে এক ইঞ্চিও জমি ছেড়ে দেয়নি”, জানালেন সেনাপ্রধান
নিউজ ডেস্ক , ৩১ মার্চ : “ভারতের ভূখন্ড দখল করেছে চীনের লাল ফৌজ”, এমনটাই অভিযোগ করে আসছে বিরোধীরা। তবে এবারে এই অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন সেনাপ্রধান এমএম নারাভানে।তিনি জানান, পূর্ব লাদাখে চীনের সাথে সীমান্ত উত্তেজনা থাকলেও লাদাখে ভারতীয় ভূখণ্ডের এক ইঞ্চি জমিও চিন সেনার দখলে নেই।
দেশের এক ইঞ্চি জমিও চিনকে ছাড়া হয়নি। সীমান্তের কোনও অংশেই পিছিয়ে আসেনি ভারত। আগেও যেখানে ছিলাম। এখনও সেখানেই রয়েছি আমরা।
উল্লেখ্য, প্রায় একবছর হতে চলল লাদাখ সীমান্তে ভারত ও চীনের সংঘর্ষের। গত জুন থেকে শুরু করে দফায় দফায় সংঘর্ষ হয় দুই দেশের। বার বার বৈঠক করেও সমাধান হয়নি যুদ্ধ পরিস্থিতির। ১৫ জুন ভারত ও চীনের সংঘর্ষে শহীদ হন প্রায় ২০ জন ভারতীয় জওয়ান।এরপর গালওয়ান সীমান্তে চিনা সেনার অনুপ্রবেশের দাবি ঘিরে উত্তাল হয়েছিল দেশ। কংগ্রেস-সহ বিজেপি বিরোধী দলগুলি গালওয়ানে চিনা অনুপ্রবেশের দাবি নিয়ে মোদীর সরকারের বিরুদ্ধে সুর চড়ায়। লাদাখে ভারতীয় ভূখণ্ডে চিনা সেনারা ঢুকে পড়ে ঘাঁটি গেড়ে বসে রয়েছে বলেও দাবি করে একাধিক রাজনৈতিক দল। যদিও বিরোধীদের সেই সব অভিযোগ ওড়ালেন খোদ সেনাপ্রধান।
