দেশের নয়া সেনাপ্রধান হচ্ছেন ধীরজ শেঠ! উপেন্দ্র দ্বিবেদীর উত্তরসূরি ঘোষণা কেন্দ্রের
Connect with us

দেশের খবর

দেশের নয়া সেনাপ্রধান হচ্ছেন ধীরজ শেঠ! উপেন্দ্র দ্বিবেদীর উত্তরসূরি ঘোষণা কেন্দ্রের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর (Siliguri Corridor) বা ‘চিকেনস নেক’ (Chickens Neck) এলাকায় চিনের ক্রমবর্ধমান নজরদারি ও ‘রক্তচক্ষু’র মাঝেই ভারতীয় সেনাবাহিনীর শীর্ষস্তরে বড়সড় রদবদল ঘটাল মোদী সরকার। দেশের নতুন সেনাপ্রধান বা ‘চিফ অফ আর্মি স্টাফ’ (Chief of Army Staff – COAS)-এর নাম সরকারিভাবে ঘোষণা করল কেন্দ্র। শনিবার দেশের প্রতিরক্ষা মন্ত্রকের (Ministry of Defence) তরফে জানানো হয়েছে, বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর উত্তরসূরি হিসেবে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) ব্যাটন হাতে তুলে নিতে চলেছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ।

আগামী ৩০ জুন বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তাঁর কর্মজীবন থেকে অবসর (Retirement) নেবেন। ওই দিনই তাঁর স্থলাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ। প্রতিরক্ষা মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনি ৩১ আগস্ট ২০২৮ পর্যন্ত এই সর্বোচ্চ পদে বহাল থাকবেন।

লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ ন্যাশনাল ডিফেন্স একাডেমি (NDA), খাদকওয়াসলার একজন কৃতি প্রাক্তনী। ১৯৮৬ সালের ডিসেম্বর মাসে তিনি ভারতীয় সেনাবাহিনীর ‘আর্মার্ড কর্পস’ (Armored Corps)-এ কমিশনপ্রাপ্ত হন। প্রায় চার দশকের এক অত্যন্ত বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি অপারেশনাল (Operational), কৌশলগত (Strategic) এবং প্রাতিষ্ঠানিক স্তরে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন।

সেনাবাহিনীর আধুনিকায়নে (Modernization) বিশেষ অবদানের জন্য ধীরজ শেঠ সামরিক মহলে ব্যাপকভাবে পরিচিত। আধুনিক প্রযুক্তি (Modern Technology) এবং ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের প্রয়োজনীয়তার সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর কার্যক্রমের সমন্বয় সাধনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নিজের সুদীর্ঘ কর্মজীবনে তিনি একটি আর্মার্ড রেজিমেন্ট, একটি আর্মার্ড ব্রিগেড এবং জম্মু ও কাশ্মীরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ত্রাসবিরোধী বাহিনীর (Counter-Terrorist Force) সফল নেতৃত্ব দিয়েছেন। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে চিনের এই চ্যালেঞ্জিং সময়ে তাঁর মতো একজন অভিজ্ঞ ও আধুনিক মনস্ক সামরিক ব্যক্তিত্বের সেনাপ্রধান পদে আসীন হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

Advertisement
ads
Continue Reading
Advertisement