বিজেপির প্রাক্তন সহ-সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। শোক প্রকাশ দলীয় কর্মী সমর্থকদের
Connect with us

দেশ

বিজেপির প্রাক্তন সহ-সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। শোক প্রকাশ দলীয় কর্মী সমর্থকদের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ৩০ মার্চ,: বিজেপি নেতার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো রাজধানী দিল্লিতে। মৃত বিজেপি নেতার নাম গুরবিন্দর সিং বাওয়া।
জানা যায়, সোমবার সন্ধ্যায় দিল্লির সুভাষনগর এলাকায় অবস্থিত একটি পার্কের ভেতরে এক লেকের ধারে গ্রিলে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধারের পর জানা যায় সেটি দিল্লি বিজেপির প্রাক্তন সহ-সভাপতি গুরবিন্দর সিং বাওয়ার দেহ। তিনি পশ্চিম দিল্লির ফতেনগরের বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন তিনি। যদিও দেহের পাশ থেকে কোনও সুইসাইড নোট পায়নি পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। ঘটনায় রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছেন দিল্লি বিজেপির অন্যান্য নেতা-কর্মীরা। প্রবীণ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলীয় কর্মী সমর্থকরা।

Continue Reading
Advertisement