রাজ্যের বিল আটকে! রাষ্ট্রপতিকে ৩ মাস সময়সীমা বেধে দেওয়া হল
Connect with us

দেশের খবর

রাজ্যের বিল আটকে! রাষ্ট্রপতিকে ৩ মাস সময়সীমা বেধে দেওয়া হল

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: রাজ্য কতগুলি বিল আটকে রয়েছে। এবার রাজ্যের এই বিল নিয়ে সিদ্ধান্ত নিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ৩ মাসের সময়সীমা বেধে দিল সুপ্রিম কোর্ট। তিনমাসের মধ্যে সিদ্ধান্ত নিতে না পারলে ফাইলে উপযুক্ত কারণ উল্লেখ করতে হবে প্রেসিডেন্টকে।

সংসদের পর রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিলে সম্মতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে ৩ মাস সময় পাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কোনও কারণ বসত সুপ্রিম কোর্টের ধার্য করে এই তিনমাসের মধ্যে সিদ্ধান্ত নিতে না পারলে ফাইলে উপযুক্ত কারণ উল্লেখ করতে হবে প্রেসিন্ডেন্টকে। বলা হয়েছে, তিনি যদি এই ৩ মাসের মধ্যে সম্মতি না দেন তবে, রাষ্ট্রপতি ভবন রাজ্য সরকারকেও কারণ জানাতে বাধ্য থাকবে।

রাজ্যপালের মামলা এবং তামিলনাড়ু সরকার গত মঙ্গলবার দীর্ঘ রায় দেয় সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ। বিচারপতি বিচারপতি আর মহাদেবন ও বিচারপতি জেবি পার্দিওয়ালা তামিলনাড়ুর রাজ্যপাল এন রবির কড়া সমালোচনা করেন। তারপর রায় দেন।

আরও পড়ুন – ‘রাজ্যে লাগু হবে না’—আইন নিয়ে মুখ্যমন্ত্রীর নিজস্ব সংবিধান?

Advertisement
ads

ডিএমকে সরকার রাজ্যপাল রবির বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা করেছিল তামিলনাড়ু। এমকে স্ট্যালিন নেতৃত্বাধীন রাজ্য সরকারের অভিযোগ, রাজ্যপাল রবি রাজ্য বিধানসভায় পাশ হওয়া বারোটি বিল আটকে রেখেছেন। বিলের ব্যাপারে তিনি রাজ্য সরকারকে কিছুই জানাচ্ছেন না।

উত্তরে রাজ্যপালের তরফে সুপ্রিম কোর্টকে জানানো হয়, রাজ্যের বেশ কয়েকটি বিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতির জন্য পাঠানো হয়েছে। প্রসঙ্গত, রাজ্য সরকারের বিলে রাজ্যপাল সম্মতি দেওয়ার আগে প্রয়োজন মনে করলে রাষ্ট্রপতির সম্মতি নিতে পারেন। বিশেষ করে রাজ্য ও কেন্দ্রের যৌথ তালিকাভুক্ত বিলের বিষয়ের ক্ষেত্রে রাজ্যপালের এমন পদক্ষেপ করার অধিকার আছে।

আরও পড়ুন – বারাণসী থেকে মোদীর বার্তা: “তাদের নীতি পরিবার কা সাথ, পরিবার কা বিকাশ”

Advertisement
ads