করোনার ছোবল মুখ্যমন্ত্রীর পরিবারে। মারণ ভাইরাস প্রাণ কাড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই-এর
Connect with us

ভাইরাল খবর

করোনার ছোবল মুখ্যমন্ত্রীর পরিবারে। মারণ ভাইরাস প্রাণ কাড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই-এর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৫ মে :  এবারে মুখ্যমন্ত্রীর বাড়ীতে থাবা বসালো করোনা। করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজ ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। করোনা আক্রান্ত হয়ে দীর্ঘ বেশ কিছুদিন ধরেই কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসারত ছিলেন অসীম বাবু৷ তবে শেষ রক্ষা হল না। শনিবার সকাল ৯টা ২০ মিনিট নাগাদ শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা যায়, করোনায় আক্রান্ত হওয়ায় ষাটোর্ধ্ব মুখ্যমন্ত্রীর মেজোভাইকে হাসপাতালে ভরতি করা হয়েছিল। সেইসঙ্গে তাঁর একাধিক শারীরিক সমস্যা ছিল। করোনা বিধি মেনেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। দুপুরে নিমতলা ঘাটে শেষকৃত্য হবে বলে সূত্রের খবর। কালীঘাটের বাড়িতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতেন অসীম বন্দ্যোপাধ্যায়।করোনা ভাইরাসের নতুন মিউট্যান্ট স্ট্রেন গোটা ভারতজুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। দৈনিক সংক্রমণ হার ও মৃত্যুহারের পরিসংখ্যান বিচার করলে বিষয়টি যে বেশ উদ্বেগের তা দ্বিতীয়বার বলার অপেক্ষা রাখে না। বাংলাতেও এই মারণ ভাইরাস ভয়াবহ থাবা বসিয়েছে। প্রায় প্রতিদিন বাংলাতে ২০ হাজারের বেশি মানুষ সংক্রামিত হচ্ছে এবং দৈনিক মৃত্যুর গণ্ডি ১০০ পার করে গেছে। এই উদ্বেগজনক পরিস্থিতির মাঝেই শোকের ছায়া নেমে এল খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।