রাজ্যের খবর
লকডাউনে কী কী পরিষেবা খোলা থাকবে, কতক্ষণ খোলা থাকবে জেনে নিন
নিউজ ডেস্ক, ১৫ মে : ১৫ দিন কঠোর লকডাউনে যে সমস্ত পরিষেবা খোলা থাকবে তা হলঃ
১. খোলা থাকবে রাজ্যের সমস্ত পেট্রল পাম্প।
২. মুদির দোকান, খুচরো দোকান, জরুরি পণ্য এবং বাজার চালু থাকবে সকাল ৭ টা থেকে ১০টা পর্যন্ত
৩. বিয়ে বাড়ির আয়োজন করলেও উপস্থিত থাকতে পারবেন ৫০ জন অতিথি। অন্যদিকে সৎকারের কাজে থাকতে পারবেন ২০ জন।
৪. পণ্য পরিবহণে নিষেধাজ্ঞা থাকলেও জরুরি পণ্য পরিবহণে রয়েছে ছাড়।
৫. ওষুধ, চশমা, ইলেকট্রনিক্সের দোকানগুলি খোলা থাকবে।
৬. রাজ্যের সমস্ত জায়গায় মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা।
৭. চা বাগানে কাজ করবেন ৫০ শতাংশ কর্মী, জুট মিলে কাজ করতে পারবেন ৩০ শতাংশ শ্রমিক।
৮. সরকারি-বেসরকারি সমস্ত অফিস বন্ধ থাকলেও খোলা থাকবে চিকিৎসা এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত প্রতিষ্ঠান।
৯. চিকিৎসা এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সবার জন্য থাকবে গণপরিবহণে ছাড়।
১০. ওষুধ, চিকিৎসার সরঞ্জাম প্রস্তুতকারক কারখানা বা সংস্থা খোলা থাকবে।
১১. জরুরি পরিষেবায় চালু থাকবে ট্যাক্সি।
১২. সমস্ত ই-কমার্স, হোম ডেলিভারি চালু থাকবে। এছাড়াও সুইগি-জোম্যাটোর মতো অনলাইন ফুড ডেলিভারি অ্যাপও ব্যবহার করা যাবে।
