গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, ৪০০-র বেশি ফিলিস্তিনির মৃত্যু
Connect with us

রাজনীতি

গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, ৪০০-র বেশি ফিলিস্তিনির মৃত্যু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ চলতি বছরে গাজার উপর সবচেয়ে বড় আঘাত হানল ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় লাগাতার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন ৪০০-রও বেশি ফিলিস্তিনি নাগরিক। নিহতদের মধ্যে রয়েছেন হামাসের একাধিক শীর্ষ নেতা, যার মধ্যে অন্যতম গাজার প্রশাসনিক প্রধান এসাম আল-দালিস, নিরাপত্তা প্রধান বাহজাত আবু সুলতান এবং অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মাহমুদ আবু ওয়াতফা।

আরও পড়ুনঃ এখনই ফেরা হচ্ছে না বাড়ি! ৪৫ দিন রিহ্যাবে থাকতে হবে সুনিতাদের

রমজানের মধ্যেই নতুন করে হামলার জন্য তেল আবিব হামাসের ‘সন্ত্রাসমূলক কার্যকলাপ’ বন্ধ করার প্রয়োজনের যুক্তি দিয়েছে। ইসরায়েলি সরকার দাবি করেছে, হামাসের হাতে থাকা পণবন্দিদের মুক্তির জন্য মধ্যস্থতাকারীরা যে প্রস্তাব দিয়েছিলেন, সেটি প্রত্যাখ্যান করেছে হামাস। এর জবাব হিসেবেই সামরিক অভিযান চালানো হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, এই হামলার আগে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করেছিল নেতানিয়াহুর সরকার।

অন্যদিকে, হামাস পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইসরায়েলি হামলা বন্ধ না হলে তারা পণবন্দিদের হত্যা করবে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার তথ্যে জানা গেছে, এখনও হামাসের হাতে ৫৯ জন পণবন্দি রয়েছেন, যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত ইসরায়েলি দূত ড্যানি দানন বলেন, ‘‘আমাদের শত্রুদের আর কোনো সুযোগ দেওয়া হবে না।’

Advertisement
ads