Connect with us

দক্ষিণ দিনাজপুর

১৯৪২ সালে তিনদিনের জন্য ব্রিটিশ পতাকা নামিয়ে জাতীয় পতাকা তুলেছিলেন তৎকালীন বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামীরা। জানুন সেই ইতিহাস

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট , ১৪ই সেপ্টেম্বর :  স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে সোমবার পালিত হল বালুরঘাট দিবস। ১৯৪২ সালের ১৪ সেপ্টেম্বর বালুরঘাটের ট্রেজারি বিল্ডিং থেকে বৃটিশ পতাকা নামিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন স্বধীনতা সংগ্রামীরা। তিন দিন স্বাধীনতার স্বাদ পান বালুরঘাটবাসী। সেদিনটি স্মরণ করে সোমবার বালুরঘাট দিবস পালন করলো বালুরঘাট দিবস উদযাপন কমিটি। উল্লেখ্য ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে বালুরঘাটেও।

বালুরঘাটের বাসিন্দা স্বাধীনতা সংগ্রামী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায় সহ অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের নেতৃত্বে বালুরঘাট শহরের উপকণ্ঠে ডাঙ্গী গ্রামে হাজার হাজার মানুষ জমায়েত হন আগের দিন রাতে। ১৪ সেপ্টেম্বর তারা বালুরঘাটে এসে শহর অবরুদ্ধ করে দেয়। আগুন ধরিয়ে দেওয়া হয় আদালত, পোস্ট অফিস, প্রশাসনিক ভবনে। তৎকালীন প্রশাসনিক ভবন বর্তমানে ট্রেজারি বিল্ডিং থেকে বৃটিশ পতাকা নামিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পালিয়ে যান বৃটিশ কর্তারা। তিন দিন স্বাধীন থাকার পর বৃটিশ সেনা ফিরে এসে পুনরায় দখল নেয় বালুরঘাটের।

চলে ধরপাকড়, অত্যাচার। সেদিনের ঐতিহাসিক মুহূর্ত কে স্মরণ করে সোমবার পালিত হলো বালুরঘাট দিবস। বালুরঘাট দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে এদিন সকাল নয়টায় ডাঙ্গী গ্রামের শহীদ বেদিতে মাল্যদান করা হয়। ডাঙ্গী তে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত। এরপর সকাল ১১ টায় বালুরঘাট প্রশাসনিক ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক নিখিল নির্মল। সেখানে শহীদ বেদীতে মাল্যদান করেন জেলাশাসক নিখিল নির্মল। বালুরঘাট দিবস উদযাপন কমিটির পক্ষে উপস্থিত ছিলেন পীযূষ কান্তি দেব, শঙ্কর চক্রবর্তী, সুভাষ চাকী, সুশভোন চ্যাটার্জী, বিপ্লব খাঁ সহ বালরঘাটের বিশিষ্ট জনেরা।

Advertisement
ads
Developer