আসামিকে পালতে সাহায্য! সরকারি কাজে বাধা দেওয়ায় আটক ২৭
Connect with us

জেলার খবর

আসামিকে পালতে সাহায্য! সরকারি কাজে বাধা দেওয়ায় আটক ২৭

Dwip Narayan Chakraborty

Published

on

গোয়ালপোখরের পর এবার চোপড়া। গোয়ালপোখরের ঘটনার পুনরাবৃত্তি ঘটলো চোপড়ায়। দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিল স্থানীয় পঞ্চায়েত সদস্য। অবশেষে সেই অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে পেয়েছিল পুলিশ কর্মীরা। তবে অভিযুক্তকে ধরতে গিয়ে যেন ঘটলো বিপত্তি! আচমকা ঢাল হয়ে দাঁড়ালো গ্রামবাসীদের একাংশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা, ধস্তাধস্তি এলাকায়।

প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পুলিশ। আসামিকে ধরতে আক্রান্ত হলেন পুলিশ কর্মী। স্থানীয়রা আসামিকে ছিনতাই করে বলেও অভিযোগ। শনিবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরে যায় চোপড়ার কালিকাপুর এলাকায়। সরকারি কাজে বাধা দেওয়ায় ইতিমধ্যে ২৭ জনকে আটক করেছে পুলিশ। বাকিদের খোঁজে অভিযান চলছে।

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির নাম মজিবুর রহমান। তিনি এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছিলেন। মজিবুরের বিরুদ্ধে মাদক পাচার থেকে অস্ত্র পাচারের ভুরি ভুরি অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুরে অস্ত্র আইনের মামলায় তাকে গ্রেফতার করতে গিয়েছিল চোপড়া থানার পুলিশ।

পুলিশ এলাকায় গিয়ে প্রথমে মুজিবরের বাড়ি ঘিরে ফেলে। পুলিশ কর্মীদের দেখা মাত্রই চোখ এড়িয়ে বাড়ির পিছন দিয়ে বাঁশবন টপকে পুকুরে ঝাঁপ দেয় সে। এই সময়ই পুলিশকে তীব্র বাধার মুখে পড়তে হয় ওই এলাকায়। অভিযোগ, এলাকার মহিলারা তাদের ঘিরে ফেলে সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করে। এরপর ইসলামপুর পুলিশ জেলা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়।

Advertisement
ads

অভিযুক্তের খোঁজে এলাকায় চিরুনী তল্লাশী চালাচ্ছে চোপড়া থানার পুলিশ । ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে। তবে যারা অভিযুক্তকে পালতে সাহায্য করেছে তাঁরা আসলেই গ্রামবাসী বা তাঁর ঘনিষ্ট কি না, তদন্ত শুরু করেছে পুলিশ।