দেশের খবর
এআই-এর কেন্দ্রে থাকুক মানুষ! ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটে’ মানবিক রূপরেখা মোদীর
ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার নয়াদিল্লিতে আয়োজিত ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এর উদ্বোধন করে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে উপস্থিত বিল গেটস, সুন্দর পিচাই এবং স্যাম অল্টম্যানের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের সামনে তিনি ‘MANAV’ রূপরেখা (Framework) পেশ করেন। মোদীর কথায়, প্রযুক্তি যেন কেবল তথ্যের উৎস (Data point) না হয়ে মানুষের কল্যাণে কাজ করে।
প্রধানমন্ত্রী জানান, তাঁর প্রস্তাবিত ‘MANAV’ কাঠামোটি পাঁচটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে—নৈতিক ব্যবস্থা (Moral system), দায়বদ্ধ শাসন (Accountable governance), জাতীয় নিরাপত্তা (National security), অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তি (Inclusive technology) এবং বৈধতা (Validity)। তিনি আরও বলেন, ভারত এআই-কে ভয় নয়, বরং উজ্জ্বল ভবিষ্যৎ (Future) হিসেবে দেখছে। ডিপফেক (Deepfake) এবং বিকৃত কন্টেন্ট মোকাবিলায় ডিজিটাল মাধ্যমে ‘অথেনটিসিটি লেবেল’ ব্যবহারের প্রয়োজনীয়তাও উল্লেখ করেন তিনি।
মোদীর মতে, জিপিএস যেমন পথ দেখায় কিন্তু গন্তব্য মানুষ ঠিক করে, এআই-এর ক্ষেত্রেও নিয়ন্ত্রণের চাবিকাঠি (Control) মানুষের হাতেই থাকা উচিত। এই ৬ দিনের সম্মেলনে ১০০টিরও বেশি দেশ অংশগ্রহণ করেছে, যেখানে কৃষিকাজ থেকে শুরু করে বিশেষ সক্ষমদের সহায়তায় একাধিক ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্য প্রদর্শিত হয়েছে।


