নাকা চেকিং চালিয়ে উদ্ধার বিপুল পরিমাণ ব্রাউনসুগার, গ্রেপ্তার ৫
Connect with us

মালদা

নাকা চেকিং চালিয়ে উদ্ধার বিপুল পরিমাণ ব্রাউনসুগার, গ্রেপ্তার ৫

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদ্দাতা, মালদা, ১ এপ্রিল : গোপনসুত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিপুল পরিমাণ ব্রাউনসুগার সমেত পাঁচজনকে গ্রেপ্তার করলো মালদার ইংরেজবাজার থানার পুলিশ।

বুধবার সন্ধ্যায় মালদার শিমুলধাব এলাকায় জাতীয় সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশসুত্রে জানা গিয়েছে, ধৃত ওই পাঁচজনের নাম, অভিরাম মন্ডল, বিশ্বজিত ঘোষ, ধনঞ্জয় হালদার, আজহার আলি ও সোনারাম মাহাতো। এদের মধ্যে অভিরামের বাড়ি মালদার কালিয়াচকে, বিশ্বজিত ও ধনঞ্জয়ের বাড়ি মালদার ইংরেজবাজারে। অন্যদিকে আজহার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডীর বাসিন্দা এবং সোনারাম মাহাতো জেলারই বংশীহারির বাসিন্দা।জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় গোপনসুত্রে খবর পেয়ে শিলিগুড়ি থেকে আসা পিক আপ ভ্যানটিকে মালদার শিমূলধাব এলাকায় আটক করে পুলিশ।তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১কেজি অপরিশোধিত ব্রাউন সুগার, ৫টি মোবাইল ও নগদ ১১৫০০টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।উদ্ধার হওয়া ব্রাউনসুগারের বাজারমূল্য প্রায় ১০লাখ টাকা বলে জানা গিয়েছে পুলিশসুত্রে। আটক করা হয়েছে তাদের পিক আপ ভ্যানটিকেও। বৃ্হস্পতিবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়।মালদা জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, গোপনসুত্রে খবর পেয়ে নাকা চেকিং চালানোর সময় এই পাচারকারীদের আটক করা হয়।বাজেয়াপ্ত করা হয় প্রায় ১০লক্ষ টাকা মূল্যের ব্রাউনসুগার।
উদ্ধার হওয়া ব্রাউনসুগার তারা কোথায় নিয়ে যাচ্ছিলেন তার জন্য তাদের পুলিশী হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।পাশাপাশি তাদের সঙ্গে এই পাচার চক্রে আরো কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া।