প্রথম দফার ভোটের পরই জেতার বিষয়ে আত্মবিশ্বাসী স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ
Connect with us

রাজ্যের খবর

প্রথম দফার ভোটের পরই জেতার বিষয়ে আত্মবিশ্বাসী স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৮ মার্চ : ইতিমধ্যে রাজ্যে সম্পন্ন হয়েছে প্রথম দফায় ৩০টি আসনে নির্বাচন। যা ছিল মূলত জঙ্গলমহল এলাকায়। গত লোকসভা নির্বাচন থেকে এই এলাকায় শক্তিশালী হয়েছিল বিজেপি। বিধানসভা ভোটেই তার প্রভাব পড়বে।

প্রথম দফার ভোটের পরের দিনই নিজের বাসভবনে সাংবাদিক বৈঠকে আত্মবিশ্বাসের সুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “বাংলায় বিপুল ব্যবধানে জয়ী হবে বিজেপি। প্রথম দফায় ৩০ আসনের মধ্যে ২৬ আসনে বড় ব্যবধানে জিতব আমরা। দুশোরও বেশি আসনে জিতে BJP সরকার গড়বে।”বুথ স্তরের বিজেপি নেতা ও কর্মীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরেই তিনি এই দাবি করছেন বলেও জানিয়েছেন। অমিত শাহ বলেন দীর্ঘ দিন পরে বাংলায় নির্বাচন ছিল শান্তিপূর্ণ। বিজেপিকে ভোট দেওয়ার জন্য রাজ্যের মানুষকেও তাঁরা স্বাগত জানিয়েছেন। তিনি বিজেপিকে ভোট দেওয়ার জন্য রাজ্যের মহিলাদেরও ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন আগামী দিনে বিজেপি বাংলার ক্ষমতায় আসবে। ২০০টি আসন পাবে বলেও দাবি করেন তিনি।