প্রথম দফার নির্বাচনের পরদিনই প্রার্থী বদলের সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের
Connect with us

রাজনীতি

প্রথম দফার নির্বাচনের পরদিনই প্রার্থী বদলের সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৮ মার্চ : ইতিমধ্যে শেষ হয়েছে একুশে নির্বাচনে প্রথম দফার ভোট। আর প্রথম দফার নির্বাচনের পরদিনই প্রার্থী বদলের সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। দার্জিলিংয়ের মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা আসনের প্রার্থী বদল করা হল।

পূর্বে এই আসনে ক্যাপ্টেন নলিনীরঞ্জন রায়ের নাম ঘোষণা করা হয়েছিল, তবে রবিবার তা বদল করে রাজেন সুনদাসের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। রবিবার তৃণমূলের তরফে এক প্রেস বিবৃতিতে প্রার্থী বদলের কথা ঘোষণা করা হয়েছে।উল্লেখ্য, এর আগেও কয়েকটি কেন্দ্রে প্রার্থী বদল করেছিল জোড়াফুল শিবির। আমডাঙা, অশোকনগর, দুবরাজপুর এবং কল্যাণী কেন্দ্রের প্রার্থী বদল করেছিল তৃণমূল। কল্যাণীতে তৃণমূলের নতুন প্রার্থী অনিরুদ্ধ বিশ্বাস, অশোকনগরে নারায়ণ গোস্বামী, আমডাঙায় রফিকূর রহমান এবং দুবরাজপুরে দেবব্রত সাহা।সূত্রের খবর, নলিনীরঞ্জন রায়কে প্রার্থী করা নিয়ে ক্ষোভ ছিল স্থানীয় তৃণমূল নেতা, কর্মীদের মধ্যে। তা জানার পরই প্রার্থী বদলের সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ নেতৃত্ব। উল্লেখ্য ১৭ এপ্রিল ভোট হবে মাটিগাড়া-নকশালবাড়িতে।নলিনীরঞ্জন রায় আসলে বিজেপির (BJP) সদস্য। তিনি আইটি সেলের নেতা ছিলেন। কিন্তু ফেব্রুয়ারির শেষদিকে তিনি তৃণমূলে যোগ দেন। এরপর ৫ মার্চ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ২৯১ আসনের প্রার্থী তালিকা ঘোষণার সময় দার্জিলিং জেলার মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে নলিনীরঞ্জন রায়ের নাম জানান। সেসময়ই দলের অন্দরে বিক্ষোভ তৈরি হয়েছিল।তারপরই প্রার্থী বদলের সিদ্ধান্ত নেয় শীর্ষ নেতৃত্ব।