Connect with us

দেশের খবর

মোদী-স্টারমারের বৈঠকের পর ঐতিহাসিক FTA স্বাক্ষর, ১২০ বিলিয়ন ডলারের লক্ষ্যে ভারত-ব্রিটেন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ আলোচনার পর অবশেষে স্বাক্ষরিত হল ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি (India-UK Free Trade Agreement)। বৃহস্পতিবার লন্ডনে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার (Keir Starmer)। বৈঠকের পরে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal) এবং ব্রিটেনের বাণিজ্য সচিব জনাথন রেনল্ডস (Jonathan Reynolds) চুক্তিটি স্বাক্ষর করেন।

প্রধানমন্ত্রী মোদী বলেন, “এটি শুধুমাত্র একটি চুক্তি নয়, বরং দু’দেশের দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিপ্রস্তর। এই ঐতিহাসিক পদক্ষেপ বহু বছরের আলোচনার সফল পরিণতি।” তাঁর দাবি, এতে বছরে ৩৪ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যের সম্ভাবনা তৈরি হবে। কিয়ার স্টারমার বলেন, “এই চুক্তির ফলে কর্মসংস্থান বাড়বে, মজুরি উন্নত হবে এবং সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব পড়বে।”

Advertisement
ads

চুক্তির ফলে ৯৯% ভারতীয় পণ্য ব্রিটিশ বাজারে tariff-free access পাবে। ফলে টেক্সটাইল, গয়না, সামুদ্রিক খাদ্য ও কৃষিপণ্যের রফতানি উল্লেখযোগ্যভাবে বাড়বে। এই সুযোগে বিশেষভাবে লাভবান হবেন কৃষক, মৎস্যজীবী ও ক্ষুদ্র-মাঝারি শিল্প উদ্যোক্তারা। লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য মূল্য ১২০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া।

এছাড়াও, চুক্তির আওতায় থাকা social security agreement অনুযায়ী, ভারতীয় সংস্থাগুলি কর্মী পাঠাতে পারবে অতিরিক্ত সামাজিক নিরাপত্তা খরচ ছাড়াই, যা আন্তর্জাতিক ব্যবসার খরচ অনেকটাই কমাবে।

এখন ব্রিটেন ভারতের ষষ্ঠ বৃহত্তম বিনিয়োগকারী। প্রায় ১,০০০ ভারতীয় কোম্পানি সেখানে কর্মরত, ১ লক্ষেরও বেশি কর্মী নিয়োগ করেছে এবং ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতের ব্রিটেনে রফতানি ছিল ১৪.৫ বিলিয়ন ডলার—১২.৬% বৃদ্ধির সঙ্গে। কূটনৈতিক মহলের মতে, এই FTA দু’দেশের কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করবে।

Advertisement
ads
Continue Reading
Advertisement