Connect with us

বিশ্বের খবর

শিবমন্দির কেন্দ্র করে রণক্ষেত্র থাইল্যান্ড-কম্বোডিয়া, সীমান্তে উত্তেজনায় নিহত ১১

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৫ সালে যুদ্ধের আগুন যেন গোটা পৃথিবীকে গ্রাস করতে উদ্যত। রাশিয়া-ইউক্রেন, ইজরায়েল-গাজা, ইরান-আমেরিকা দ্বন্দ্বের পর এবার উত্তপ্ত দক্ষিণ-পূর্ব এশিয়াও। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে পরিস্থিতি কার্যত যুদ্ধপর্যায়ে পৌঁছেছে। দুই দেশের মধ্যে ছায়াযুদ্ধের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এক প্রাচীন শিবমন্দির— প্রিয়াহ ভিহিয়ার (Preah Vihear)

বুধবার সীমান্তে গোলাগুলিতে থাইল্যান্ডের দু’জন নাগরিক নিহত হন। তার প্রতিশোধ নিতে বৃহস্পতিবার থাই বায়ুসেনা F-16 ফাইটার জেট দিয়ে কম্বোডিয়ার সামরিক ঘাঁটিতে হামলা চালায়। পাল্টা কম্বোডিয়াও থাইল্যান্ডের ফ্যানম ডং রাক হাসপাতালে হামলা করে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জন থাই নাগরিকের, আহত হয়েছেন অন্তত ১৪ জন।

আরও পড়ুনঃ জাতীয় স্তরে বাংলার জয়: ইউজিসি নেট-এ বাংলা বিষয়ে প্রথম নিলুফা, মাস কমিউনিকেশনে দ্বিতীয় রিক্তা

সংঘর্ষের মূল কেন্দ্রে যে মন্দিরটি, তা ৯ম থেকে ১৫শ শতাব্দীর মধ্যে নির্মিত বলেই মনে করা হয়। ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রিয়াহ ভিহিয়ার মন্দির বর্তমানে কম্বোডিয়ার ভূখণ্ডে অবস্থিত হলেও, থাইল্যান্ডের দাবি, এটি তাদের সুরিন প্রদেশের অংশ।

কম্বোডিয়ার ব্যাখ্যা অনুযায়ী, এটি খেমার সাম্রাজ্যের অংশ এবং প্রাচীন সীমান্তরেখা অনুযায়ী মন্দিরটি তাদের। আন্তর্জাতিক আদালত (ICJ) ২০১৩ সালে কম্বোডিয়ার পক্ষে রায় দিলেও তাতেও বিরোধ থামেনি। বরং “temple nationalism” আরও ঘনীভূত হয়েছে।

Advertisement
ads

যে স্থানে পূজার ঘন্টা বাজার কথা, সেখানেই আজ বন্দুকের গর্জন। ফেব্রুয়ারিতে দুই দেশের সেনা মুখোমুখি অবস্থান নেয়, যদিও এপ্রিলের শান্তিচুক্তিতে সাময়িক বিরতি আসে। কিন্তু আবারও প্রাচীন মন্দিরের মালিকানা ঘিরে দুই দেশের রণহুঙ্কার, যা এই অঞ্চলের শান্তির পক্ষে অশনি সংকেত বলেই মনে করছেন কূটনৈতিক মহল।

Continue Reading
Advertisement