দেশের খবর
ফোর্ট উইলিয়ামে ঐতিহাসিক সিদ্ধান্ত, তিনটি যৌথ সামরিক ঘাঁটি তৈরি করবে ভারত
ডিজিটাল ডেস্কঃ ফোর্ট উইলিয়ামে (Fort William) ভারতীয় সেনার (Indian Army) পূর্বাঞ্চলীয় সদর দফতরে অনুষ্ঠিত হল উচ্চ পর্যায়ের যৌথ সেনা সম্মেলন (Joint Military Conference)। বুধবার শেষ হওয়া এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রতিরক্ষা ক্ষেত্রের একাধিক রণকৌশলগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত – দেশজুড়ে তিনটি জয়েন্ট মিলিটারি স্টেশন (Joint Military Station) তৈরি করা হবে। একটি উত্তর (North) ভারতের অংশে, একটি মধ্য (Central) ভারতে এবং আরেকটি পূর্ব (East) ভারতের অংশে। এই যৌথ স্টেশনগুলিতে স্থল সেনা (Army), নৌ সেনা (Navy) এবং বায়ু সেনা (Air Force) একত্রে কাজ করবে।
সেনা সংস্কারের (Military Reform) অংশ হিসাবে এই সিদ্ধান্তকে ধরা হচ্ছে থিয়েটার কমান্ডের (Theatre Command) প্রথম ধাপ। প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry) সূত্রে জানা গিয়েছে, শত্রুদের (Enemy Forces) মোকাবিলায় একযোগে অপারেশন (Operation) পরিচালনার কৌশলেই এবার জোর দিচ্ছে ভারত।
ওয়াকিবহাল মহলের মতে, একই ঘাঁটি (Base) থেকে তিন বাহিনীর সম্মিলিত অভিযান যেকোনও সঙ্কটে দ্রুত এবং সফল প্রতিরোধ গড়ে তুলতে পারবে। চিন (China) এবং পাকিস্তানের (Pakistan) দিক থেকে ক্রমাগত হুমকি, সেইসঙ্গে বাংলাদেশে (Bangladesh) সক্রিয় হয়ে ওঠা জঙ্গি ঘাঁটিগুলির (Terror Camps) কথা মাথায় রেখেই প্রতিরক্ষা নীতিতে এই বড় রদবদল।
এই নতুন রণকৌশলের ফলে শুধুমাত্র প্রতিরক্ষা ব্যবস্থা নয়, সীমান্ত নীতিতেও (Border Policy) আসবে আমূল পরিবর্তন। থিয়েটার কমান্ডের পূর্ণ বাস্তবায়নের দিকে এই যৌথ স্টেশনগুলি হবে প্রথম পদক্ষেপ।


