উত্তরাখণ্ডে ফের প্রাকৃতিক দুর্যোগ! গৌরীকুণ্ডে পথ বন্ধ হওয়ায় ফের স্থগিত কেদারনাথ যাত্রা
Connect with us

আবহাওয়া

উত্তরাখণ্ডে ফের প্রাকৃতিক দুর্যোগ! গৌরীকুণ্ডে পথ বন্ধ হওয়ায় ফের স্থগিত কেদারনাথ যাত্রা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অবিরাম বৃষ্টি (Heavy Rainfall) ও পাহাড়ি ধসের (Landslide) জেরে ফের বিপর্যস্ত উত্তরাখণ্ড (Uttarakhand)। গৌরীকুণ্ড (Gaurikund)-এর কাছে পাহাড়ের ঢাল থেকে বড় বড় পাথর, কাদা ও উপড়ে পড়া গাছ মূল যাত্রাপথে এসে পড়ায় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে কেদারনাথ যাত্রা (Kedarnath Yatra)। তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসন (Administration) দ্রুত তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছে।

রুদ্রপ্রয়াগ (Rudraprayag)-এর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিক নন্দন সিং রাজওয়ার জানান, গৌরীকুণ্ড গেটের প্রায় ২০০ মিটার আগে ধস নামায় রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আপাতত সব তীর্থযাত্রীকে সোনপ্রয়াগে (Sonprayag) আটকে রাখা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কারের কাজ চলছে, তবে অবিরাম বৃষ্টি এবং পাহাড় থেকে মাঝে মাঝেই পাথর গড়িয়ে পড়ায় উদ্ধারকাজ (Rescue Operation) ব্যাহত হচ্ছে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই গৌরীকুণ্ড থেকে প্রায় এক কিলোমিটার দূরে ছোড়ি এলাকায় ধস নেমে কেদারনাথের পথ বন্ধ হয়েছিল। সেই রাস্তা সচল হওয়ার পর ফের নতুন করে এই বিপর্যয় দেখা দিল।

এদিকে মৌসম ভবন (IMD) উত্তরাখণ্ডে নতুন করে হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছে। ভারী বর্ষণের জেরে মন্দাকিনী (Mandakini) ও ভাগীরথী (Bhagirathi)-সহ একাধিক নদীর জলস্তর দ্রুত বাড়ছে। উত্তরকাশী (Uttarkashi) জেলা প্রশাসন ভাগীরথী নদীতে ১০০ কিউসেক (Cusec) জল ছেড়েছে এবং নদীতীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।

Advertisement
ads ads

শুধু কেদারনাথ যাত্রাপথই নয়, ধসের কারণে চামোলির (Chamoli) পোখরি-রুদ্রপ্রয়াগ সড়ক (Road) এবং যমুনোত্রী জাতীয় সড়কের (Yamunotri National Highway) একাধিক অংশেও যান চলাচল ব্যাহত হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং রাস্তা সম্পূর্ণ নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত কেদারনাথ যাত্রা পুনরায় শুরু করা হবে না বলে জানিয়েছে প্রশাসন।

Continue Reading
Advertisement ads