দেশের খবর
ডাবরের মধু, ঘি-সহ একাধিক পণ্য নিষিদ্ধ করল FSSAI! কারণ জানলে চমকে উঠবেন
ডিজিটাল ডেস্কঃ খাদ্যপণ্যে ‘১০০ শতাংশ বিশুদ্ধ’ (100% Pure) এবং ‘১০০ শতাংশ প্রাকৃতিক’ (100% Natural) দাবিকে কেন্দ্র করে বড় পদক্ষেপ নিল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। বিভ্রান্তিকর বিজ্ঞাপন (Advertisement) ও লেবেলিং (Labelling)-এর অভিযোগে ডাবর ইন্ডিয়ার (Dabur India) একাধিক খাদ্যপণ্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক নির্দেশ (Prohibition Order) জারি করেছে কেন্দ্রীয় সংস্থা।
FSSAI-এর অভিযোগ, ডাবর তাদের বিভিন্ন খাদ্যপণ্যের ওয়েবসাইট (Website) এবং প্যাকেজিংয়ে ‘100% Pure’, ‘100% Natural’, ‘100% Organic’ ও ‘100% Purity Guaranteed’-এর মতো দাবি করেছে। কিন্তু Food Safety and Standards (Advertising & Claims) Regulations, 2018 অনুযায়ী এমন দাবি বিভ্রান্তিকর এবং আইনসম্মত নয়। এর ফলে সাধারণ ভোক্তারা (Consumers) ভুল ধারণার শিকার হতে পারেন।
নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, ডাবরের মধু (Honey), গরুর ঘি (Cow Ghee), অ্যাপল সাইডার ভিনেগার (Apple Cider Vinegar), ভার্জিন কোকোনাট অয়েল (Virgin Coconut Oil), তিলের তেল (Sesame Oil), নারকেলের জল (Coconut Water) এবং নারকেলের দুধ (Coconut Milk)-সহ একাধিক পণ্যের বিক্রি সংশোধন না হওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে।
তদন্তে আরও জানা গিয়েছে, ডাবরের কিছু পণ্যে বৈধ অর্গানিক (Organic) অনুমোদন ছাড়াই ‘জৈব ভারত (Jaivik Bharat)’ লোগো ব্যবহারের অভিযোগও উঠেছে। FSSAI জানিয়েছে, এর আগেও সংস্থাকে বিভ্রান্তিকর দাবি সরিয়ে নেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু সন্তোষজনক পদক্ষেপ না নেওয়ায় এবার কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সংস্থা ডাবরকে আগামী ১৫ দিনের মধ্যে (15 Days) সংশোধনমূলক পদক্ষেপের বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। অন্যদিকে, ডাবরের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা FSSAI-এর নোটিস পেয়েছে এবং ওয়েবসাইট ও সংশ্লিষ্ট সমস্ত দাবির পর্যালোচনা (Review) শুরু করেছে। প্রয়োজনীয় পরিবর্তনও করা হবে বলে সংস্থা জানিয়েছে।
