সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা! গুরুতর জখম পুলিশকর্মী
Connect with us

জেলার খবর

সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা! গুরুতর জখম পুলিশকর্মী

Dwip Narayan Chakraborty

Published

on

নিজের সার্ভিস রিভলভার বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা পুলিশকর্মীর। গুরুতর আহত অবস্থায় ইমামবাড়া হাসপাতালে ভর্তি আহত পুলিশকর্মী। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকাজুড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত পুলিশকর্মীর নাম হিমাংশু মাঝি। বাঁকুড়ার বাসিন্দা তিনি। পুলিশ কনস্টেবল পদে রয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে ইমামবাড়া হাসপাতালেরই পুলিশ লকআপ পাহারার দায়িত্বে ছিলেন তিনি। কর্মরত অবস্থায় হঠাৎই নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে দেন তিনি। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন আহত পুলিশ কর্মী।

আরও পড়ুন – আসামিকে পালতে সাহায্য! সরকারি কাজে বাধা দেওয়ায় আটক ২৭

হঠাৎ গুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে যান হাসপাতালে কর্মরত অন্য পুলিশকর্মী ও হাসপাতালের স্টাফেরা। সেখানে গিয়ে মাটিতে পরে থাকতে দেখেন হিমাংশু বাবুকে। ঘটনার পর তড়িঘড়ি আহত পুলিশকর্মীকে ওই ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে তিনি আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন হাসপাতালে।

Advertisement
ads

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, আগামী ৩ মার্চ বিয়ে হওয়ার কথা ছিল ওই পুলিশকর্মীর। শুক্রবার তাঁর ছুটিতে যাওয়ার কথা ছিল। কিন্তু কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করলেন, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করলেন, তা এখনও স্পষ্ট নয়। আত্মহত্যার চেষ্টার নেপথ্যে অবসাদ, না অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন – এক সপ্তাহ পার! তেলঙ্গানার সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে পৌঁছল বোরিং যন্ত্র

Continue Reading
Advertisement