ক্লাব এন্ড লাইব্রেরীর শুভ উদ্বোধন মানিকচকে
Connect with us

মালদা

ক্লাব এন্ড লাইব্রেরীর শুভ উদ্বোধন মানিকচকে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ১৪ নভেম্বর : মালদা জেলার মানিকচক থানার মথুরাপুর নিমনগর গীতাঞ্জলি ক্লাব এন্ড লাইব্রেরীর শুভ উদ্বোধন করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল। শুক্রবার রাতে ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে তিনি এই ক্লাবের শুভ উদ্বোধন করেন। এদিনের কর্মসূচিতে গৌড় চন্দ্র মন্ডল ছাড়াও ক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল জানিয়েছেন, শক্তির আরাধ্যা দেবী মা কালী। কালীপুজো বাঙালির অন্যতম প্রধান উৎসব। সকলকে তিনি দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আরো বলেন ক্লাবে বহু শিক্ষিত যুবক ও ক্রীড়াবিদ রয়েছেন যারা দেশের ও জাতির ভবিষ্যৎ। তারাই এ দেশকে আগামীতে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে। সব সময় ক্লাবের সমস্ত রকম উন্নতিকল্পে তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ক্লাব কর্তৃপক্ষ এর সুবিধা অসুবিধাতেও তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। গৌড় বাবু সকলকে যথাযথ স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জাতি-ধর্ম-বর্ন নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কালীপুজো উপভোগ করার বার্তা দিয়েছেন।এদিনের কর্মসূচিতে গৌড় চন্দ্র মন্ডল ছাড়াও ক্লাবের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।