যৌন হেনস্থার অভিযোগে সিকিমে গ্রেফতার গুরুং ঘনিষ্ঠ নেতা
Connect with us

ভোটের খবর

যৌন হেনস্থার অভিযোগে সিকিমে গ্রেফতার গুরুং ঘনিষ্ঠ নেতা

Dipa Chakraborty

Published

on

নিউজ দেস্ক, ০৪ মার্চ  :ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আর এরই মাঝে যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার হল গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং (Bimal Gurung) ঘনিষ্ঠ নেতা লোপসাং লামা। সূত্রের খবর, তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ানোর কথা ছিল তাঁর। কিন্তু এর মাঝে লোপসাং লামাকে সিকিম পুলিশ গ্রেফতার করায় অস্বস্তিতে মোর্চা শিবির।

জানা গেছে, লোপসাং লামা সিকিমের একটি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক। পাশাপাশি, গোর্খা জনমুক্তি মোর্চার কার্যকরী সভাপতিও। এরাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচারে নেমেছেন তিনি। সূত্রের খবর, কালিম্পং আসন থেকে নাকি তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ানোর কথা তাঁর। এর মধ্যে বুধবার রাতে নামচি থেকে তাকে গ্রেপ্তার করে সিকিম পুলিশ। পকসো আইনে লামার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। সেই ঘটনার তদন্তে নেমে বিমল ঘনিষ্ঠ নেতাকে গ্রেপ্তার করল সিকিম পুলিশ। এবারের নবান্ন দখলের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে উত্তরবঙ্গের বিধানসভা কেন্দ্রগুলি। লোকসভা নির্বাচনে পাহাড়ে বিজেপির পালে হাওয়া ছিল। কিন্তু এবার বিজেপির সমর্থন থেকে সরে এসেছে গুরুংপন্থীরা। সবমিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে পাহাড়র অঙ্ক জটিল হয়ে রয়েছে। এবার লামার গ্রেপ্তারির পর সেই অঙ্ক আরও খানিকটা জটিল হল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Continue Reading
Advertisement