বেহাল দশা আবাসনের ,ঝুঁকি নিয়েই আতঙ্কে দিন গুজরান নার্স ও স্বাস্থ্যকর্মীদের
Connect with us

মালদা

বেহাল দশা আবাসনের ,ঝুঁকি নিয়েই আতঙ্কে দিন গুজরান নার্স ও স্বাস্থ্যকর্মীদের

Dipa Chakraborty

Published

on

চাঁচল, ৪ জুন : সংস্কারের অভাবে বেহাল দশা নার্স ও স্বাস্থ্য কর্মীদের আবাসনের। চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সামনেসংস্কারের অভাবে জরাজীর্ণ ও পরিত‍‍্যক্ত অবস্থায় রয়েছে নার্স ও স্বাস্থ্যকর্মীদের বসবাসের জন্য এই আবাসনগুলি।

আবাসনগুলির বিভিন্ন অংশগুলিতে ফাটল ধরেছে। ভবনের ছাদ ভেঙে চাঙড় খসে পড়ছে।বাইরের অংশে জঙ্গলে পরিপূর্ণ হয়ে পরিত্যক্ত অবস্থায় পরিণত হয়েছে। এমতাবস্থায় প্রাণের ঝুঁকি নিয়ে ভগ্নপ্রায় এই আবাসনে থাকছে হাসপাতালে স্বাস্থ্যকর্মীরা। এমনকী আবাসনের ভগ্নদশায় ঝুঁকিপূর্ণ ভাবে থাকার বিষয়ে নির্দেশিকা রয়েছে হাসপাতালের তরফেও।এই আতঙ্কে অনেকেই আবাসন ছেড়েছে। আবার কেউ আবাসনের নীচতলা নিজেই সংস্কার করে থাকছেন এখানে। আবাসনের স্টাফ নার্স মৈত্রী মাঝি জানিয়েছেন, করোনা আবহে কেউই ঘরভাড়া দিতে চান না। ফলে নিজেরাই আবাসনের কিছুটা অংশ সংস্কার করে দিন গুজরান করছি। আবাসনের ভগ্নদশার কারণে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে এখানে। অপরদিকে স্থানীয় বাসিন্দা রামকৃষ্ণ গোস্বামী জানান,হাসপাতাল চত্বর দিয়েই প্রতিদিন যাতায়াত করি।স্বাস্থ‍্য কর্মীদের আবাসনটি ভগ্নাদশায় রয়েছে। ভবনের দেওয়ালের চারিদিকে জঙ্গলের থাবা বসিয়েছে। কোথাও আবার ফাটল দেখা দিয়েছে।যেকোনো সময় একটা বড় দুঘাটনা ঘটতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন তিনি।করোনা রুখতে যারা প্রথম সারির যোদ্ধা তাদের আশ্রয়স্থলের বেহাল দশা সত‍্যিই দুঃখজনক ব্যাপার।অন্যদিকে এবিষয়ে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের প্রাক্তন সুপার ডাঃ লায়েক আলী জারদারী জানিয়েছেন,হাসপাতালের ইমার্জেন্সী বিভাগের সামনে নার্সদের আবাসনটি সংস্কারের জন‍্য ইতিমধ্যে পূর্ত দফতরের আধিকারিকেরা পরিদর্শন করেছেন।দ্রুত সংস্কারে উদ‍্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।