বিবাহবিচ্ছেদের চর্চার মাঝেই অক্ষয় তৃতীয়ায় সুখবর! দ্বিতীয় সন্তানের ঘোষণা রণবীর-দীপিকার
Connect with us

বিনোদন

বিবাহবিচ্ছেদের চর্চার মাঝেই অক্ষয় তৃতীয়ায় সুখবর! দ্বিতীয় সন্তানের ঘোষণা রণবীর-দীপিকার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অক্ষয় তৃতীয়ার (Akshaya Tritiya) পুণ্যলগ্নে বলিউড থেকে এল এক বিরাট সুখবর। দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন (Deepika Padukone)। রবিবার সোশ্যাল মিডিয়ায় (Social media) স্বামী রণবীর সিং-এর সঙ্গে একটি যৌথ পোস্টের মাধ্যমে এই খুশির খবর ভক্তদের জানালেন অভিনেত্রী।

পোস্টটি অত্যন্ত অভিনব। সেখানে দেখা যাচ্ছে, তাঁদের দেড় বছর বয়সী কন্যা দুয়া (Dua) একটি গর্ভধারণ পরীক্ষার কিট (Pregnancy test kit) হাতে ধরে রয়েছে। ক্যাপশনে কোনো দীর্ঘ বক্তব্য নয়, কেবল কয়েকটি ‘ইভিল আই’ (Evil eye) ইমোজি ব্যবহার করেছেন তারকা দম্পতি। কয়েকদিন ধরেই বিনোদন দুনিয়ায় কানাঘুষো চলছিল যে রণবীর ও দীপিকার দীর্ঘ আট বছরের দাম্পত্য হয়তো বিচ্ছেদের (Divorce) পথে হাঁটছে। বিশেষ করে রণবীরের ‘ধুরন্ধর ২’-এর সাফল্যে দীপিকার নীরবতা সেই জল্পনা উস্কে দিয়েছিল। তবে সমস্ত নিন্দকের মুখে ছাই দিয়ে দ্বিতীয় সন্তানের আগমনের খবর দিয়ে অটুট ভালোবাসার নজির গড়লেন তাঁরা।

উল্লেখ্য, ২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিবাহবন্ধনে (Marriage) আবদ্ধ হয়েছিলেন এই পাওয়ার কাপল। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাঁদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়। মেয়ের বয়স দেড় বছর হতেই নতুন সদস্যের পদধূলি পড়ার অপেক্ষায় ‘দীপবীর’ (Deepveer) পরিবার। কাজের ক্ষেত্রে রণবীর সিং যখন বক্স অফিসে (Box office) সাফল্যের শিখরে, দীপিকাও তখন তাঁর আগামী ছবি ‘রাকা’ ও শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবির প্রস্তুতি নিচ্ছেন। তবে দ্বিতীয় মাতৃত্বের ঘোষণার পর অনুরাগীদের ধারণা, আপাতত কিছুদিন অভিনয় জগত থেকে বিরতি (Break) নিয়ে পরিবারের সঙ্গেই সময় কাটাবেন পর্দার ‘মস্তানি’।

Advertisement
ads
Continue Reading
Advertisement