সেপ্টেম্বরেই কি ডিভোর্স? রণবীর-দীপিকার বিচ্ছেদ গুঞ্জনে তোলপাড় বলিপাড়া
Connect with us

বিনোদন

সেপ্টেম্বরেই কি ডিভোর্স? রণবীর-দীপিকার বিচ্ছেদ গুঞ্জনে তোলপাড় বলিপাড়া

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ চৌদ্দ বছরের গভীর প্রেম আর আট বছরের স্থিতধী দাম্পত্য (Marriage)। বলিউডের সেই আইকনিক জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের সুখের সংসারে কি তবে বিচ্ছেদের (Divorce) মেঘ? সম্প্রতি সামাজিক মাধ্যম ‘রেডিট’-এর একটি ভাইরাল পোস্টকে কেন্দ্র করে এই গুঞ্জন বর্তমানে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যেই আইনি প্রক্রিয়ায় (Legal Process) বৈবাহিক সম্পর্ক ছিন্ন করতে চলেছেন এই তারকা দম্পতি।

জল্পনার সূত্রপাত হয়েছে রণবীরের সাম্প্রতিক ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর আকাশচুম্বী সাফল্য (Success) নিয়ে দীপিকার নীরবতা থেকে। আদিত্য ধর পরিচালিত এই ছবি যখন বক্স অফিসে রাজত্ব করছে এবং গোটা সিনেদুনিয়া শুভেচ্ছা জানাচ্ছে, তখন দীপিকার পক্ষ থেকে কোনো বার্তা না আসায় নেটিজেনরা (Netizens) মনে করছেন তাঁদের দূরত্ব ক্রমশ বাড়ছে। ভাইরাল পোস্ট অনুযায়ী, ২০২৬ সালের জুন থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হতে পারে।

এই খবর প্রকাশ্যে আসতেই দীপবীরের অনুরাগী মহলে বিষাদের ছায়া নেমে এসেছে। দেড় বছরের শিশুকন্যা দুয়ার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ভক্তরা (Fans)। যদিও সম্প্রতি দীপিকা সমালোচকদের জবাব দিয়ে জানিয়েছিলেন যে তিনি সবার আগেই ‘ধুরন্ধর’ দেখে ফেলেছেন, তবুও বিচ্ছেদের দিনক্ষণ নিয়ে ওঠা এই চাঞ্চল্যকর (Sensational) গুঞ্জনে এখনও পর্যন্ত রণবীর বা দীপিকা—কেউই সরাসরি মুখ খোলেননি। গ্ল্যামার দুনিয়ায় (Glamour World) এমন গুঞ্জন অনেক সময় ভিত্তিহীন প্রমাণিত হলেও, প্রিয় জুটির সম্পর্কের শীতলতা (Coldness) নিয়ে উদ্বেগে দিন কাটছে ভক্তদের।

Advertisement
ads
Continue Reading
Advertisement