আশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতেই শেহবাজ সরকারের কোপে পাকিস্তানি চ্যানেল
Connect with us

বিনোদন

আশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতেই শেহবাজ সরকারের কোপে পাকিস্তানি চ্যানেল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলের (Asha Bhosle) প্রয়াণে যখন বিশ্বজুড়ে শোকের ছায়া, ঠিক সেই সময়েই পাকিস্তানে শুরু হয়েছে এক নজিরবিহীন বিতর্ক। কিংবদন্তি এই গায়িকার জীবনী ও কাজ নিয়ে বিশেষ প্রতিবেদন (Report) সম্প্রচার করায় পাকিস্তানের জনপ্রিয় চ্যানেল ‘জিও নিউজ’-এর ওপর খড়্গহস্ত হয়েছে দেশটির মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা পেমরা (PEMRA)।

গত ১২ এপ্রিল মুম্বইয়ের হাসপাতালে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা ভোঁসলে। তাঁর প্রয়াণের খবর এবং শ্রদ্ধার্ঘ্য হিসেবে কয়েকটি গানের অংশ ও ছবির দৃশ্য দেখানোয় জিও নিউজকে কারণ দর্শানোর নোটিশ (Show Cause Notice) পাঠিয়েছে পেমরা। পাকিস্তানের আইন অনুযায়ী, ২০১৮ সাল থেকে ভারতীয় কনটেন্ট (Indian Content) সম্প্রচার পুরোপুরি নিষিদ্ধ। সংস্থাটির দাবি, এই প্রতিবেদন দেখিয়ে চ্যানেলটি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছে। আগামী ১৪ দিনের মধ্যে লিখিত জবাব এবং ২৭ এপ্রিল চ্যানেলের সিইও-কে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। দোষ প্রমাণিত হলে বড় অঙ্কের জরিমানা (Fine) এমনকি লাইসেন্স বাতিলও হতে পারে।

তবে এই পদক্ষেপকে ‘অযৌক্তিক’ বলে দাবি করেছেন জিও নিউজের ম্যানেজিং ডিরেক্টর আজহার আব্বাস। তিনি জানান, একজন বিশ্বখ্যাত শিল্পীর প্রয়াণে তাঁর কাজ তুলে ধরা সাংবাদিকতারই (Journalism) অংশ। তাঁর মতে, আশা ভোঁসলে পাকিস্তানের কিংবদন্তি গায়িকা নুর জাহানকে নিজের দিদির মতো মানতেন এবং নুসরত ফাতেহ আলি খানের সঙ্গেও কাজ করেছেন। শিল্পকে সীমান্তের কাঁটাতারে আটকে রাখা সম্ভব নয়। উল্লেখ্য, পাকিস্তানে ভারতীয় সিনেমার পাইরেটেড সংস্করণ (Pirated Version) নিয়ে মাতামাতি থাকলেও, আশা ভোঁসলের মতো কিংবদন্তির প্রয়াণে কর্তৃপক্ষের এমন কড়া মনোভাব ফের প্রশ্ন তুলে দিল।

Advertisement
ads