বাজার দর
নতুন বছরে দাম বৃদ্ধি বিড়ি-সিগারেট-পান মশলার! তামাকজাত পণ্যে নতুন কর কাঠামো
ডিজিটাল ডেস্কঃ নতুন বছর থেকেই বাড়তে চলেছে বিড়ি (Bidi), সিগারেট (Cigarette) ও পান মশলার (Pan Masala) দাম। কেন্দ্রীয় সরকার (Central Government) জানিয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে এই পণ্যগুলিতে নতুন জিএসটি (GST) ও অতিরিক্ত শুল্ক কার্যকর হবে। পান মশলার উপর বসছে স্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা সেস (Health and National Security Cess), তামাকজাত পণ্যের উপর অতিরিক্ত এক্সাইজ ডিউটি (Excise Duty)।
এবারের কর কাঠামো অনুযায়ী, প্রতি এক হাজার সিগারেট স্টিকে আবগারি শুল্ক (Excise Duty) একধাক্কায় বেড়ে ২৭০০–১১,০০০ টাকা হবে। চিবানো তামাকে ২৫% থেকে ১০০% শুল্ক, হুক্কা তামাকে ৪০% এবং স্মোকিং মিক্সচারে ৬০% থেকে ৩০০% শুল্ক বসানো হচ্ছে। ফলে, ৭০ টাকার সিগারেটের দাম ১০০ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে, ১০ টাকার পান মশলা ১৪–১৫ টাকা এবং বিড়ির দামও কিছুটা বাড়বে।
মোদী সরকার (Modi Government) এই পণ্যগুলিকে ‘পাপ পণ্য’ (Sin Goods) হিসেবে চিহ্নিত করেছে। নতুন শুল্ক প্রয়োগের মাধ্যমে সরকারের রাজস্ব বৃদ্ধি এবং জনস্বাস্থ্য রক্ষা দুটো লক্ষ্যেই কাজ হবে।


